Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা তাওবা ৭৫ ১১৮, এবং তিনি ক্ষমা করিলেন অপর তিনজনকেও যাহাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হইয়াছিল, সে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্তেও তাহাদের জন্য উহা সংকুচিত হইয়াছিল এবং তাহাদের জীবন তাহাদের জন্য দুর্বিসহ হইয়াছিল এবং তাহারা উপলব্ধি করিয়াছিল সে, আল্লাহ ব্যতীত কোন কোন আশ্রয়স্থল নাই, অতঃপর তিনি উহাদের প্রতি অনুগ্রহ পরায়ণ হইলেন, যাহাতে উহারা তাওবা করে । আল্লাহ ক্ষমাশীল, পরল দয়ালু । ১১৯. হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীগণের অন্তর্ভুক্ত হও । তাফসীর £ ইমাম আহমদ (র)....হযরত কা'ব ইবৃনে মালেক (রা) হইতে বর্ণনা করিয়াছেনঃ তিনি নবী করীম (সা)-এর সাহিত তাবুকের যুদ্ধে না গিয়া তাহার বাড়ীতে বসিয়া থাকিবার ঘটনা এইরূপে বর্ণনা করেন ৪ তিনি বলেন-আমি শুধু বদরের যুদ্ধে এবং তাবৃকের যুদ্ধে নবী করীম (সা)-এর সহিত শরীফ হই নাই। অন্য সকল যুদ্ধেই আমি তাহার সহিত শরীক হইয়াছিলাম। অবশ্য বদরের যুদ্ধে যাহারা শরীক হয় নাই, তাহাদের প্রতি আল্লাহ্‌ ও তাহার রাসূলের তরফ হইতে কোনরূপ অসন্তোষ বা শাস্তি আসে নাই; কারণ, বদরের যুদ্ধ ঘটিয়াছিল এইরূপে যে, নবী করীম (সা) মদীনা হইতে বাহির হইয়াছিলেন কোরাইশের একটি কাফেলাকে উদ্দেশ্য করিয়া । পথিমধ্যে আল্লাহ্‌ তা*আলা মুসলমানদিগকে বদরের মুশরিকদের সশস্ত্র-বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করেন। নবী করীম (সা)-এর হিজরতের পূর্বে পবিত্র মক্কার 'আকাবা'য় রাত্রিকালে মদীনার যে কয়জন নব-দীক্ষিত মুসলমান নবী করীম (সা)-_-তথা ইসলামকে সাহায্য করিবার পক্ষে নবী করীম (সা-এর হাতে বায়'আত করিয়াছিলেন, আমি তাহাদের অন্যতম ছিলাম। | বস্তৃতঃ উক্ত বায়'আতে শরীক থাকা এবং বদরের যুদ্ধে শরীক থাকা-এই দুইটি কার্ষের মধ্যে শেষোক্ত কার্ধটি অধিকতর বিখ্যাত হইলেও আমার নিকট প্রথমোক্ত কার্যটি অধিকতর প্রিয় ও পছন্দনীয় ছিল। যাহা হউক তাবৃকের যুদ্ধে আমার শরীক না হইবার ঘটনা এইঃ আমি যখন তাবৃকের যুদ্ধে না গিয়া বাড়ীতে বসিয়া রহিয়াছিলান, তখন আমার আর্থিক অবস্থা যত সচ্ছল ছিল, ইতিপূর্বে কখনো উহা সেইরূপ সচ্ছল ছিল না। এই সময়ে আমি বাহন হিসাবে ব্যবহার্য দুইটি উটের মালিক ছিলাম । সাধারণতঃ নবী করীম (সা) যুদ্ধের উদ্দেশ্যে কোনো স্থানের দিকে রওয়ানা হইতে চাহিলে তিনি উক্ত স্থানের নাম গোপন রাখিয়া পরোক্ষভাবে অন্য স্থানের নাম প্রকাশ করিতেন, কিন্তু তাবৃকের যুদ্ধে রওয়ানা হইবার পূর্বে তিনি সকলের নিকট স্থীয় গন্তব্যস্থলের নাম প্রকাশ করিয়া দিলেন। যেহেতু তাবুকের যুদ্ধে যাইবার কালটি ছিল অত্যন্ত গরমের কাল, এবং সফরটি ছিল অনেক দূরের সফর এবং শক্র-পক্ষের

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।