0০011191115 ৭২ তাফসীরে ইবনে কাছীর পাপ কাজ হইতে বিরত থাকিতে এবং সকল নেক কাজ করিতে আদেশ করিয়াছেন । এখন যাহার ইচ্ছা, সে আল্লাহ্ তা'আলার আদেশ মানুক আর যাহার ইচ্ছা, সে তাহার আদেশ না মানুক। ইমাম ইব্নে জারীর রে) বলেন, আলোচ্য আয়াতে" আল্লাহ তা'আলা বলিতেছেন-___হে মুমিনগণ! তোমরা তোমাদের মৃত মুশরিক আত্মীয়দের জন্যে ইস্তিগফার করিলেও আন্মাহ্ তা'আলা তজ্জন্য তোমাদিগকে ততক্ষণ গোম্রাহ ও পথ-ত্রষ্ট বলিয়া ফায়সালা করিবেন না-_-যতক্ষণ না তিনি তোমাদিগকে তাহাদের জন্যে ইস্তিগ্ফার করিতে নিষেধ করেন এবং তোমরা তাহার নিষেধ অমান্য করিয়া তাহাদের জন্যে ইস্তিগ্ফার করো; কারণ, কোনো কাজ আল্লাহ্ কর্তৃক আদিষ্ট না হওয়া পর্যন্ত উহা নেক কাজ হয় না এবং কোনো কাজ তৎকর্তৃক নিষিদ্ধ না হওয়া পর্যন্ত উহা বদ কাজ হয় না। বন্ততঃ যে কাজের বিষয়ে আল্লাহ্র তরফ হইতে আদেশ বা নিষেধ আসে নাই-__ বান্দা তাহা করিলে বা না করিলে সে আল্লাহর প্রতি অনুগত বা অবাধ্য কিছু-ই হয়না। আয়াতদ্বয়ের দ্বিতীয় আয়াতে আল্লাহ্ তা'আলা বলিতেছেন- _আন্নীহ আকাশসমূহ এবং পৃথিবীর মালিক। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। হে লোক সকল! তোমাদের জন্যে আল্লাহ্ ভিন্ন অন্য কোনো আপনজনও নাই আর অন্য কোনো সাহায্যকারীও নাই ।' ্ ইমাম ইব্নে জারীর (র) বলেন, 'আলোচ্য আয়াত দ্বারা আল্লাহ্ তা'আলা মুমিনদিগকে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্যে উদ্বুদ্ধ করিতেছেন । আয়াতে তিনি বলিতেছেন__-তোমরা আল্লাহ্র শক্রদের বিরুদ্ধে যুদ্ধ করিতে ভয় পাইও না; কারণ, আল্লাহ্ আকাশসমূহ এবং পৃথিবীর মালিক । তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যুর মালিক। তিনি ভিন্ন তোমাদের অন্য কোন আপনজনও নাই আর তিনি ভিন্ন তোমাদের অন্য কোন সাহায্যকারীও নাই । ইব্নে আবূ হাতিম (র)...হযরত হাকীম ইব্নে, হেযাম রো) হইতে বর্ণনা করিয়াছেন 8 তিনি বলেন, একদা নবী করীম (সা) সাহাবীদের মধ্যে বসা ছিলেন৷ এই অবস্থায় নবী করীম (সা) তাহাদিগকে বলিলেন, আমি যাহা শুনিতেছি তোমরা কি তাহা শুনিতে পাইতেছ? সাহাবীগণ বলিলেন-_ আমরা কিছু শুনিতে পাইতেছি না।” নবী করীম (সা) বলিলেন, নিশ্চয় আমি আকাশের মচমচ শব্দ শুনিতেছি। আর উহার এই শব্দ করিবার কারণে উহাকে দোষ দেওয়া যায় না। উহাতে এইরূপ এক বিঘাত স্থানও নাই__যেস্থানে কোনো ফেরেশৃতা সেজদারত অথবা দপ্ডায়মান অবস্থায় তাসবীহ আদায়রত নাই। উহার প্রতি বিঘাত স্থানেই একজন ফেরেশতা সেজ্দারত অথবা
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।