Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৬৪ তাফসীরে ইবনে কাছীর তিনি বলিলেন “ইব্রাহীম .যেরূপে তাহার পিতার জন্যে দু'আ করা হইতে বিরত ছিলেন, আপনি সেইরূপে আপনার মায়ের জন্যে দু'আ করা হইতে বিরত থাকুন ।' ইহাতে আমার মনে আমার মায়ের জন্যে ভালবাসা জনিত আবেগ ও মর্ম-বেদনা সৃষ্টি হইয়াছে। আর আমি আমার প্রতিপালক প্রভুর নিকট দু'আ করিয়াছিলাম__ তিনি যেনো আমার উম্মতকে চারিটি বিপদ হইতে মুক্ত রাখেন। তিনি দুইটি বিপদের বিষয়ে আমার দু'আ কবুল করিতে অসম্মতি জানাইয়াছেন। আমার প্রতিপালক প্রভুর নিকট আমি দু'আ করিয়াছিল, তিনি যেন আকাশ হইতে প্রস্তর বর্ষণ করিয়া আমার উম্মতকে ধংস না করেন। আমি আমার প্রতিপালক প্রভুর নিকট দু'আ করিয়াছিলাম, তিনি যেনো প্লাবন ছারা আমার উম্মাতকে ধ্বংস না করেন। আমি আমার প্রতিপালক প্রভুর নিকট দু'আ করিয়াছিলাম তিনি যেনো আমার উম্মতের মধ্যে দলাদলি সৃষ্টি হইতে না দেন এবং তাহারা যেন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইতে না দেন। তিনি আমার প্রথম দু'আ দুইটি কবৃল করিয়াছেন; কিন্তু শেষ দু'আ দুইটি কবুল করিতে অসম্মতি জানাইয়াছেন।' হযরত ইবৃনে আববাস (রা) বলেন__ “নবী করীম (সা)-এর মাতার কবর কাদা নামক স্থানে অবস্থিত ছিল আর তাহা আসফান (3৬...০) গোত্রের অধীন ছিল। উপরোক্ত রেওয়ায়াতটি থহণৃযোগ্য নহে। উহাতে অদ্ভুত কথা বর্ণিত রহিয়াছে। খতীব বাগদাদী স্বীয় (৫১115 0410 নামক পুস্তকে হযরত আয়েশা (রা) হইতে অজ্ঞাত-পরিচয় রাবীর মাধ্যমে একটা রেওয়ায়াত বর্ণনা করিয়াছেন । উক্ত রেওয়ায়াতটি উপরোক্ত রেওয়ায়াত অপেক্ষা অধিকতর বাতিল ও অগ্রহণযোগ্য কথা বর্ণিত রহিয়াছে । উক্ত রেওয়ায়াতের একাংশ হইতেছে এইঃ আল্লাহ্‌ তা“আলা নবী করীম (সা) এর মাতাকে জীবিত করিলেন। তিনি ঈমান আনিলেন। অতঃপর পূর্বে যেরূপ মৃত ছিলেন, সেইরূপ মৃত হইয়া গেলেন।' এইরূপে সোহায়লী স্বীয় (2210 পুস্তকে একদল অজ্ঞাত পরিচয় রাবীর সনদে বর্ণনা করিয়াছেন__ * আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-এর আনিলেন।” উক্ত রেওয়ায়াতও অগ্রহণযোগ্য হাফেয ইবৃনে দিহয়া (র) বলেন___ উক্ত রেওয়ায়াত অনুযায়ী অর্থ হইতেছে যে নবী (সা) এর মাতাপিতাকে জীবিত করা ইহা এক প্রকার নৃতন জীবন দান করা । আর ইহা অসম্ভব নয়। যেমন হাদীসে বর্ণিত (গা রা সিটি এ ররর দীন রার বাটার | ইমাম তাহাবী বলেন-_- “সূর্য অস্তমিত হইবার পর উহার পুনরুদিত হইবার ঘটনা হাদীস দ্বারা প্রমাণিত ।' ইমাম কুরতুবী বলেন, “নবী করীম (সা)-এর মাতা-পিতার পুনজ্জীবিত হওয়া, যুক্তি ও শারীআত-_ এই দিকের কোনো দিক দিয়াই অসম্ভব নহে।'

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।