Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৬২ তাফসীরে ইবনে কাছীর দিতেছি। ইতিপূর্বে আমি তোমাদিগকে কবর যিয়ারত করিতে নিষেধ করিয়াছিলাম। এখন তোমাদিগকে করব যিয়ারত করিতে অনুমতি দিতেছি । তোমরা করব যিয়ারত করিও। উহা তোমাদের মনে নেক কাজ করিবার আগ্রহ আনিয়া দিবে । ইতিপূর্বে আমি তোমাদিগকে কুরবানীর তিন দিন অতিবাহিত হইবার পর কুরবানীর গোশত খাইতে নিষেধ করিয়াছিলাম। এখন তোমাদিগকে কুরবানীর তিন দিন অতিবাহিত হইবার পরও কুরবানীর গোশত খাইতে অনুমতি দিতেছি। তোমরা কুরবানীর গোশত হইতে যতটুকু চাও ততটুকুই ভবিষ্যতে খাইবার জন্যে রাখিয়া দিতে পারো। ইতিপূর্বে আমি তোমাদিগকে মটকায় পানীয় রাখিতে নিষেধ করিয়াছিলাম। এখন তোমাদিগকে মটকায় পানীয় রাখিতে অনুমতি দিতেছি। তোমরা যে কোনো প্রকারের মটকায় পানীয় রাখিতে পারো; তবে যে সকল পানীয় মাদকতা আনিয়া দেয়, তাহা পান করিও না ।' ইবন জরীর রে)...হযরত বারীদা (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, নবী করীম (সা) পবিত্র মায় আগমন করিবার কালে পথিমধ্যে একস্থানে একটা কবরের কাছে বসিয়া কবরবাসীকে সম্বোধন করতঃ কিছু কথা বলিলেন। অতঃপর তিনি কীাদিতে কাদিতে উঠিয়া দীড়াইলেন। আমরা তাহাকে বলিলাম, “হে আল্লাহ্র রাসূল! আপনি যাহা করিলেন তাহা আমরা দেখিয়াছি।' নবী করীম (সা) বলিলেন, “আমি আমার মায়ের কবর যিয়ারত করিবার জন্যে স্বীয় প্রতিপালক প্রভুর নিকট অনুমতি চাহিয়াছিলাম। তিনি আমাকে উহার অনুমতি দিয়াছেন; কিন্তু আমি তাহার জন্যে ইস্তেগ্ফার করিবার অনুমতি চাহিলে তিনি আমাকে উহার অনুমতি দেন নাই।' হযরত বুরাইদা (রা) বলেন, সেই দিন নবী' করীম (সা) কে যত কীদিতে দেখা গিয়াছে, অন্য কোনো দিন তাহাকে উহা অপেক্ষা বেশি কীাদিতে দেখা যায় নাই ।' ইব্‌ন আবূ হাতিম...হযরত আব্দুল্লাহ্‌ ইবৃনে মাসউদ (রা) হইতে স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেনঃ তিনি বলেন, একদা নবী করীম (সা) কবরস্থানে গমন করিলেন । আমরাও তাহার সহিত তথায় গমন করিলাম । সেখানে গিয়া তিনি একটা কবরের পার্থে বসিয়া দীর্ঘক্ষণ ধরিয়া কবরের অধিবাসীকে সম্বোধন করিয়া কথা বলিলেন। অতঃপর তিনি কাদিলেন। তাহার কাদনে আমরাও কাদিলাম। অতঃপর তিনি উঠিয়া দীড়াইলেন। হযরত উমর (রা) তাহার দিকে অগ্রসর হইলেন। তিনি তাহাকে হেযরত উমর (রো -কে) কাছে ডাকিয়া লইলেন। অতঃপর আমাদিগকেও কাছে ডাকিয়া লইয়া বলিলেন, তোমরা কেন কাদিলে? আমরা বলিলাম___ “আপনার ক্রন্দন দেখিয়া আমরা কীদিলাম।' তিনি বলিলেন-_- আমি যে কবরটির কাছে বসিয়াছিলাম, উহা হইতেছে আমার মা আমিনার কবর । আমি উহা মেরামত করিবার জন্যে স্বীয় প্রতিপালক প্রভুর নিকট অনুমতি চাহিয়াছিলাম। তিনি আমাকে অনুমতি দিয়াছিলেন। উক্ত রেওয়ায়াতকে ইমাম ইবৃনে আবূ হাতিম আবার অন্য মাধ্যমে বর্ণনা করিয়াছেন। তিনি আবার হযরত ইবৃনে মাস্উদ (রা) হইতে প্রায় অনুরূপ একটি

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।