0০011191115 সূরা তাওবা ৫৫ যুদ্ধ করে, নিধন করে ও নিহত হয় । তাওরাত, ইঞ্জীল ও কুরআনে এই সম্পর্কে দৃঢ় প্রতিশ্রুতি রহিয়াছে । নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ্ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করিয়াছ সেই সওদার জন্য আনন্দ কর এবং উহাই মহা সাফল্য । | তাফসীর ঃ অত্র আয়াতে আল্লাহ্ তা'আলা বলিতেছেন, “আন্মাহ্ জান্নাতের আল্লাহ্র পথে যুদ্ধ করিবে । যুদ্ধে তাহারা শক্রদিগকে হত্যা করিবে এবং নিজেরা নিহত হইবে । এইরূপেই তাহারা আল্লাহ্র নিকট নিজেদের জান-মাল সমর্পণ করিবে । বিনিময়ে আল্লাহ্ আখিরাতে তাহাদিগকে মহা-সুখময় চিরস্থায়ী জান্নাতের মালিক বানাইবেন। আল্লাহর এই প্রতিদান হইতেছে মুমিনদের প্রতি তাহার বিপুল দান ও _নি'আমত; কারণ, তিনি নিজ সৃষ্টি-_ন্বীয় বান্দাদের নিকট হইতে ঈমান, ধন, পরিশ্রম, সাধনা ও আমল গ্রহণ করিয়া উহার বিনিময়ে তাহাদিগকে অশেষ, বিপুল, মহা নি'আমাত দান করিবেন। এই কারণেই হাসান বসরী এবং কাতাদা (র) বলিয়াছেন, 'আন্মাহ্ তা'আলা স্বীয় মু'মিন বান্দাদের সহিত ক্রয়-চুক্তি সম্পাদন করিয়াছেন এবং আল্লাহ্র কসম! উক্ত চুক্তিকে তিনি তাহাদের নিকট হইতে গৃহীত পণ্যের বিনিময়ে তাহাদিগকে বিপুল, মূল্য প্রদান করিবার কথা ঘোষণা করিয়াছেন । (অর্থাৎ_ মুমিনের ঈমান ও নেক আমল অতি মূল্যবান হইলেও জান্নাতের নি“'আমতসমূহ উহার তুলনায় অনেক অনেক বেশী মূল্যবান 1) শামার ইবনে আতিয়্যা (র) বলিয়াছেন 'প্রতিটি মুমিনের স্কন্ধেই আন্রাহ্ তা'আলার সহিত সম্পাদিত একটি চুক্তি পালন করিবার দায়িত্ অর্পিত রহিয়াছে । উক্ত চুক্তি সে পালন করুক অথবা পালন না করিয়াই করুক___ সর্বাবস্থায় উহা পালন করিবার দায়িত্ৃ তাহার ক্কন্ধে রহিয়াছে ।' শামার ইবৃনে আতিয়্যা রে) তাহ্সুর কথার সমর্থনে আলোচ্য আয়াতকে উল্লেখ করিয়াছেন । কেহ কেহ বলেন 'কোনো মু'মিন যদি আল্লাহ্র পথে পরিচালিত জিহাদে প্রয়োজনীয় বাহন উট বা ঘোড়া প্রদান করে অথবা জিহাদের রসদপত্র বহন করে, তবে সে আলোচ্য আয়াতে বর্ণিত চুক্তির পালনকারীদের অন্তর্তক্ত হইবে।' মুহাম্মদ ইবনে কা'ব কৃর্যী রে) প্রমুখ ব্যক্তিগণ বলেন- “যে রাত্রিতে নবী করীম (সা) 'আকাবা'য় মদীনার আন্সারীদের নিকট হইতে বায়'আত গ্রহণ করিয়াছিলেন, সেই রাত্রিতে হযরত আবৃদুল্লাহ্ ইবৃনে রাওআহা রো) নবী করীম (সা) কে বলিলেন-__ 'আপনি স্বীয় প্রতিপালক প্রভুর জন্যে এবং নিজের জন্যে আমাদের প্রতি যে যে শর্ত আরোপ করিতে চাহেন, তাহা আরোপ করেন ।' ইহাতে নবী করীম (সা) বলিলেন-_ “আমি আমার প্রতিপালক প্রভুর জন্যে তোমাদের প্রতি এই শর্ত আরোপ করিতেছি যে,
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।