0০011191115 সুরা তাওবা | ৫১ করিলাম হে আল্লাহ্র রাসূল! তাকওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিত মাস্জিদটি কোথায় অবস্থিত? নবী করীম (সা) এক মুঠা কংকর হাতে লইয়া উহাকে মাটিতে ফেলিয়া দিয়া বলিলেন, “উহা হইতেছে তোমাদের এই মাস্জিদ (অর্থাৎ__মাস্জিদে নবুবী) ।' অতঃপর তিনি বলিলেন-__ আমি তোমার পিতাকে উহা উল্লেখ করিতে শুনিয়াছি। উক্ত রেওয়ায়াতকে ইমাম মুস্লিম রে) উর্ধ্বতন রাবী ইয়াহইয়া ইব্নে সাঈদ (র) হইতে বর্ণনা করিয়াছেন । উক্ত রেওয়ায়াতকে আবার তিনি (অর্থাৎ-_ ইমাম মুসলিম ) উপরোক্ত রাবী হুমাইদ আল-খার্রাত আল মাদানী হইতে বর্ণনা করিয়াছেন। উক্ত রেওয়ায়াতকে ইমাম আহমদ এবং ইমাম মুসলিম ভিন্ন অন্য কেহ বর্ণনা করেন নাই। একদল সালাফ ও খালাফ (6.1 - পূর্ব যুগীয় জ্ঞানীগণ; 4? - পরবর্তী যুণীয় জ্ঞানীগণ) বলেন 5231 -এ৯৪:1| 5৫12 ০৮4 ৫৯:০৫ এই আয়াতাংশে আল্লাহ্ তা“আলা যে মাস্জিদের বিষয় উল্লেখ করিয়াছেন__ উহা হইতেছে মদীনার মাস্জিদ-_ “মাসজিদে নবুবী ৷” হযরত উমর (রা) হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা), যায়েদ ইব্নে সাবেত এবং সাঈদ ইবৃনে মুসাইয়্যাব হইতে উক্ত ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । ইমাম ইবৃনে জারীর উক্ত ব্যাখ্যাকেই সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন । . এই আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে, অদ্বিতীয় আল্লাহ্ তা“আলার ইবাদতের উদ্দেশ্যে তাক্ওয়ার ভিত্তিতে নির্মিত পুরাতন মাস্জিদসমূহে সালাত আদায় করা অত্যন্ত নেকীর কাজ । উহা দ্বারা আরো প্রকাশিত হয় যে, আল্লাহ্র যে সকল নেক বান্দা সঠিকভাবে ওযু করে. এবং পবিত্রতাকে অত্যন্ত পছন্দ করে-_ তাহাদের সহিত জামা 'আতে সালাত আদায় করা অত্যন্ত নেকীর কাজ । ইমাম আহমদ রে)...জনৈক সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন ঃ তিনি বলেন, একদা নবী করীম (সা) সাহাবীদিগকে লইয়া ফজরের সালাত আদায় করিতেছিলেন। উহাতে তিনি সুরা-ই রূম তেলাওয়াত করিলেন। নবী করীম (সা)-এর তেলাওয়াতের মধ্যে বিস্থৃতি-জনিত ভ্রান্তি ঘটিয়া গেল। তিনি সালাত শেষ করিয়া বলিলেন__ “তোমাদের মধ্য হইতে কেহ কেহ ঠিকমতো ওযু না করিয়া আমাদের সহিত সালাতে শরীক হয়। উহাতে আমাদের কেরাআতে ভূল আসিয়া যায়। যে ব্যক্তি আমাদের সহিত সালাত আদায় করিতে আসে, সে যেনো ঠিকমতো ওযু করে ।' | অতঃপর ইমাম আহ্মদ রর) “সাহাবী হযরত যুল-কালা' (8%6193) (রো) হইতে দুইটা সনদে বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ঠিক মতো ওযূ্ করা-_ ইবাদাতকে আসান করিয়া দেয়, উহাকে সঠিকরূপে সম্পাদন করিতে সহায়তা করে এবং বিশেষতঃ : সালাতের ক্রোআতকে নির্ভুলভাবে পাঠ করিতে সাহায্য করে।
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।