Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৫০ তাফস রে ইবনে কাছীর ইমাম আহমদ (র)....সাঈদ ইবনে আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেনঃ তিনি বলেন, নবী করীম (সা)-এর যুগে একদা দুইজন সাহাবীর মধ্যে তাক্ওয়ার ভিত্তির উপর প্রথম দিনে প্রতিষ্ঠিত মাস্জিদ কোনটি-_ এই বিষয়ে মতভেদ দেখা দিল। তাহাদের একজন বলিলেন, “উহা হইতেছে কোবার মাস্জিদ ।' অন্যজন বলিলেন, উহা হইতেছে রসূলুল্লাহ (সা)-এর মাস্জিদ (অর্থাৎ মাস্জিদে নবুবী)! নবী করীম (সা) বলিলেন, উহা হইতেছে আমার এই মাস্জিদ ।' উক্ত রেওয়ায়াতকেও উক্ত সনদে ইমাম আহমদ ভিন্ন অন্য কোনো হাদীস সংকলক মুহাদ্দিস বর্ণনা করেন নাই । ইমাম আহমদ (র)....হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ তিনি বলেন, নবী করীম (সা)-এর যুগে একদা দুইজন সাহাবীর মধ্যে তাক্ওয়ার ভিত্তির উপর প্রথম দিনে প্রতিষ্ঠিত মাসজিদ কোনটি___ এই বিষয়ে মতভেদ দেখা দিল। তাহাদের একজন বলিলেন £ঃ “উহা হইতেছে কোবার মাস্জিদ ।' অন্যজন বলিলেন £ “উহা হইতেছে নবী করীম (সা)-এর মাস্জিদ (অর্থাৎ মাস্জিদে নবুবী)।' নবী করীম (সা) বলিলেন ৪ “উহা হইতেছে আমার মাসজিদ (অর্থাৎ__ মাস্জিদে নবুবী) ।' উক্ত রেওয়ায়াতকে ইমাম তির্মিী ও ইমাম সাঈদ (রে) কুতাইবা (র) সূত্রে লায়েস (র) হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উহার সনদকে “সহীহ সনদ' নামে আখ্যায়িত করিয়াছেন। উক্ত রেওয়ায়াতকে ইমাম মুস্লিমও বর্ণনা করিয়াছেন। শীঘুই উহা বর্ণিত হইতেছে। | ইমাম আহমদ (র) হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন? হযরত আবু সাঈদ খুদরী (রা) বলেন, নবী করীম (সা)-এর যুগে একদা দুইজন সাহাবীর মধ্যে তাক্ওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিত মাস্জিদ কোন্টি এই বিষয়ে মতভেদ দেখা দিল। তাহাদের একজন ছিলেন বানু খুদরা গোত্রের লোক অর্থাৎ খুদরী সাহাবী-এবং অন্যজন ছিলেন বান আমর ইবৃনে আওফ গোত্রের লোক অর্থাৎ__ আম্রী সাহাবী । খুদ্‌রী সাহাবী বলিলেন, উহা হইতেছে নবী করীম (সা) এর মাসজিদ এবং আমরী সাহাবী বলিলেন, উহা হইতেছে কোবার মাস্জিদ। অতঃপর তাহারা নবী করীম (সা) এর খেদমতে উপস্থিত হইয়া ত্বাহার নিকট এ সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিলেন, উহা হইতেছে এই মাস্জিদ' (অর্থাৎ__ মাসজিদে নবুবী)। ইমাম আহমদ (র)....আল-খার্রাত আল-মাদানী হইতে বর্ণনা করিয়াছেন__ (খুদরী)-এর নিকট জিজ্ঞাসা করিলাম__ আপনার পিতা যে “তাকওয়ার ভিত্তির উপর . প্রতিষ্ঠিত মাস্জিদটি'-এর বিষয় উল্লেখ করিয়াছেন, তাহা আপনি কিরূপে জানিতে পারিয়াছেন? আবূ সালামা বলিলেন, একদা আমি নবী করীম (সা) এর খেদমতে উপস্থিত হইলাম । সেই সময়ে তিনি তাহার জনৈকা স্ত্রীর ঘরে ছিলেন। আমি আরয

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।