0০011191115 ৪৮৪ তাফসীরে ইবনে কাছীর কি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি বলিলাম জী হা, তিনি বলিলেন, তুমি নিকটে আস, আব্দুল্লাহ ইবন সালাম বলেন, অতঃপর আমি তাহার নিকটে পৌছালাম তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, আমি তোমাকে আন্মাহর কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি, হে আব্দুল্লাহ! তাওরাতে কি তুমি আমাকে রাসূলুল্লাহ হিসাবে উল্লেখ পাও নাই? তখন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম আপনি আল্লাহর পরিচয় দান করুন । তখন হযরত জিবরীল (আ) আগমন করিয়া রাসূলুল্লাহ (সা)-এর সম্মুখে দন্ডায়মান হইয়া বলিলেন, এু_:4-1| £111 ?21 £1 25 এ$ আপনি বলুন, আল্লাহ একক তিনি বে-নিয়ায । অতঃপর রাসূলুল্লাহ সো) আমাদিগকে উহা পড়িয়া শুনাইলেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে সালাম বলিলেন আমি সাক্ষ্য দিতেছি “আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই এবং অবশ্যই আপনি আল্লাহর রসূল ।” অতঃপর আব্দুল্লাহ্ ইবনে সালাম মদীনায় রওনা হইয়া গেলেন, এবং ইসলাম গোপন করিলেন । ব্রাসূলুল্লাহ (সা) যখন মদীনায় হিজরত করিয়া আসিলেন, তখন আমি একটি খেজুর গাছের মাথায় খেজুর পাড়িতেছিলাম যখন রাসূলুল্লাহ (সা)-এর আগমনের সংবাদ শুনিতে পাইলাম তখন গাছের উপর হইতে লাফাইয়া পড়িলাম। আমার আম্মা আমাকে বলিলেন, হযরত মূসা (আ)-এর আগমন ঘটিলেও তো তুমি গাছ হইতে লাফাইয়া পড়িতে না। ব্যাপার কি? তখন আমি বলিলাম, আল্লাহ্র কসম, আমি রাসূলুল্লাহ সো)-এর আগমনে হযরত মুসা (আ) ইবনে ইমরান (আ)-এর নবুয়াত হইতেও অধিক বেশী খুশী হইয়াছি।
— পৃষ্ঠা ৪৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।