Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৪৭৬ তাফসীরে ইবনে কাছীর করিলাম তখন তিনি 5.4, 14443 21515 (4 এই আয়াত পড়িয়া বলিলেন, আল্লাহ তা'আলা. পবিত্র লাইলাতুল কদরে সারা বৎসরে যে রিষিক কিংবা মুসীবত অবতীর্ণ হইবে উহার ফায়সালা করেন । অতঃপর উহার মধ্যে যাহা ইচ্ছা তিনি পরিবর্তন করিয়া ফেলেন, কিন্তু সৌভাগ্য ও দুর্ভাগ্য সম্পর্কে কোন পরিবর্তন তিনি করেন না। আ'“মাশ (র) আবু ওয়ায়েল শকীক ইবনে সালামাহ হইতে বর্ণনা করেন, তিনি অধিকাংশ সময়ে এই দু'আ করিতেন হে আল্লাহ! যদি আপনি আমাকে দুর্ভাগ্য বলিয়া লিপিবদ্ধ করিয়া থাকেন, তবে উহা মিঠাইয়া দিন এবং সৌভাগ্যশালীদের অন্তর্ভূক্ত করুন। আর যদি সৌভাগ্যশালীদের মধ্যে আমার নাম লিখিয়া থাকেন তবে উহা অবশিষ্ট রাখুন। আপনিই যাহা ইচ্ছা উহা মিটাইয়া থাকেন আর যাহা ইচ্ছা অবশিষ্ট রাখেন। আর আপনার নিকটই মূল কিতাব রহিয়াছে। হাদীসটি ইবনে জরীর (র) বর্ণনা করিয়াছেন। ইবনে জরীর রে) হইতে বর্ণিত তিনি বলেন....হযরত উমর ইবনুল খাত্তাব (রা) একবার বাইতুন্রাহর তাওয়াফ কালে কাদিয়া কাদিয়া এই দু'আ করিতেছিলেন, হে আল্লাহ! যদি আপনি আমার জন্য দুর্ভাগ্য কিংবা গুনাহ লিখিয়া থাকেন তবে উহা মিটাইয়া দিন আপনি যাহা ইচ্ছা মিটাইয়া থাকেন যাহা ইচ্ছা অবশিষ্ট রাখেন। উম্মুল কিতাৰ আপনার কাছেই রহিয়াছে । আপনি উহা ,সৌভাগ্য ও ক্ষমা দ্বারা পরিবর্তন করুন। হাম্মাদ (র)....আব্দুন্রাহ ইবনে মাসউদ (রা) হইতে বর্ণনা করেন, তিনিও এই দু'আ করিতেন। শরীফ ()....হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) হইতেও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইবনে জরীর (র)....হযরত কা'ব (রা) হইতে বর্ণিত হযরত উমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞাসা করিলেন, হে আমীরুল মুমিনীন! যদি আল্লাহর কিতাবে একটি আয়াত না থাকিত তবে কিয়ামত পর্যন্ত কি কি সংঘটিত হইবে আমি তার সবই আপনাকে জানাইয়া দিতাম তিনি জিজ্ঞাসা করলেন, কোন আয়াতটি? তিনি ৫৫১৫ 75১৭ বলেন £ 27118 এই সমস্ত নিন্ম নুরের ন্রেরর রান্নার লিখিয়া রাখিয়াছেন উহার কিছু মিটাইয়া দেওয়া হয় আর কিছু অবশিষ্ট রাখা হয়। এই রেওয়ায়েত দ্বারাও এই কথার সমর্থন পাওয়া যায়। ইমাম আহমদ (র)....সাওবান (রা) হইতে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, বান্দা তাহার গুনাহের কারণে রিযিক হইতে বঞ্চিত হয় আর তাকদীর কেবল দু'আই রদ করিতে পারে । আর নেকী ছাড়া বয়স বৃদ্ধি পায় না। ইমাম নাসায়ী এবং ইবনে মাজাহ ও সুফিয়ান সাওরী (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। সহীহ হাদীস দ্বারা প্রমাণ আত্মীয়তার সম্পর্ক জুড়িয়া রাখিবার দ্বারা বয়স বৃদ্ধি পায়। অন্য একটি রেওয়ায়েতে

— পৃষ্ঠা ৪৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।