0০011191115 ৪৬০ তাফসীরে ইবনে কাছীর তাদের সকল কাংখিত বস্তু মজুদ পাইবে । প্রত্যেক প্রাসাদের সম্মুখে তাহারা চারটি বাগান দেখিতে পাইবে উহার দুইট বাগানে ডালপালা বিশিষ্ট অগণিত সবুজ গাছপালা রহিয়াছে এবং দুইটি বাগানে বেশুমার ফল মূল রহিয়াছে । উভয় বাগানে উচ্ছলগতিতে প্রবাহমান দুইটি নহরও রহিয়াছে । উভয়টির মধ্যে জোড়া জোড়া ফল রহিয়াছে। সেখানে সুন্দরী রূপসী তরুণী তাবুর মধ্যে রহিয়াছে । অতঃপর তাহারা যখন নিজ নিজ বাসস্থানে অবস্থান গ্রহণ করিবে তখন আল্লাহ তা“আলা তাহাদিগকে জিজ্ঞাসা করিবেন, তোমাদের প্রভু যাহার ওয়াদা করিয়াছিলেন, তাহা কি তোমারা সত্য পাইয়াছ? তাহারা বলিবে জী হা, হে আমাদের প্রভু? তিনি জিজ্ঞাসা করিবেন, তোমাদের প্রভুর পুরস্কারে কি তোমরা সন্তুষ্ট হইয়াছ? তাহারা বলিবে জী হা; হে আমাদের প্রতিপালক? আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট হইয়া যান। তখন তিনি বলিবেন, আমার সন্তুষ্টির কারণেই তো তোমরা আমার ঘরে প্রবেশ করিতে পারিয়াছ। আমাকে তোমরা দেখিতে পাইয়াছ এবং আমার ফিরিশৃতাগণ তোমাদের সহিত মুসাফাহা করিয়াছেন, অতএব তোমরা ধন্য হও, তোমরা ধন্য হও। ১$১:£ %%2 অর্থাৎ আল্লাহর এই দান কখনো কমিবে না কখনো বন্ধ হইবে না। তখন তাহারা বলিবে সমস্ত প্রশংসা সেই সত্তার জন্য যিনি আমাদিগকে স্থান দিয়াছেন আর কোন দিন কোন দুঃখ কষ্ট আমাদিগকে স্পর্শ করিবে না। আমাদের প্রভু বড়ই ক্ষমাশীল এবং মর্যাদা দানকারী । এই রেওয়ায়েতটি গরীব অবশ্য ইহার অনুরূপ আরো রেওয়ায়েত রহিয়াছে। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আল্লাহ তা'আলা সর্বশেষে বেহেশতে প্রবেশকারী ব্যক্তিকে বলিবেন তুমি আকাঙ্ষা কর, তখন সে আকাজক্লা করিতে থাকিবে কিন্তু এক পর্যায়ে তাহার আকাজ্ক্কা যখন শেষ হইয়া যাইবে তখন আল্লাহ নিজেই বলিবেন, তুমি অমুক জিনিসের আকাক্কা কর, অমুক জিনিসের আকাজ্ষা কর। এইভাবে তিনি তাহাকে স্মরণ করাইয়া দিবেন। অতঃপর তিনি বলিবেন, তুমি যাহার আকাজ্ষা করিয়াছ উহার আরো দশগুণ বেশী তোমাকে আমি দান করিলাম । | মুসলিম শরীফে হযরত আবূ যর (রা) হইতে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সো) হইতে বর্ণনা করিয়াছেন, আল্লাহ বলেন, “হে আমার বান্দাগণ! যদি তোমাদের আদি-অন্ত মানব-দানব সকলেই এক বিশাল ময়দানে জমায়েত হয়ে আমার নিকট প্রার্থনা করে, অতঃপর আমি প্রত্যেককে তাহার প্রার্থনানুসারে দান করি তবে আমার বিশাল সাম্রাজ্য হইতে ইহার কিছুই কমিবে না যেমন কোন সুচ সমুদ্রের পানি হইতে কম করিতে পারে না। খালেদ ইবনে মাদাম (র) বলেন, বেহেশতের মধ্যে একটি গাছ আছে যাহা “তুবা” নামে পরিচিত উহাতে দুধের স্তন আছে। বেহেশতবাসীদের শিশুরা উহা হইতে
— পৃষ্ঠা ৪৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।