0০011191115 সূরা রা | ৪৫৯ তাবুর বাহিরেই বসিয়া আছে। তাহাদের পায়ের গোছা এতই স্বচ্ছ হইবে যে গোছার ভিতরের মগজও দেখা যাইবে যেন উহা পায়ের গোছার ওপর রেখাবিশিষ্ট লাল ইয়াকৃত প্রস্তর। তাহাদের সকলেই নিজের সম্পর্কে ধারণা করিবে তিনি যেন সূর্য সমতুল্য এবং তাহার সাথী পাথর সমতুল্য ৷ তাহারা বেহেশতবাসীর নিকট যাইবে তাহাকে অভিনন্দন জানাইবে এবং তাহার সহিত আলিঙ্গন করিবে এবং তাহারা বলিতে থাকিবে আমরা এই কথা জানিতাম না যে আপনার ন্যায় এত উত্তম লোক আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করিবেন । অতঃপর আল্লাহ তা'আলা ফিরিশৃতাদিগকে নির্দেশ দিবেন অতঃপর তাহারা সারিবদ্ধ হইয়া বেহেশতে ভ্রমণ করিতে থাকিবেন। ভ্রমণ করিতে করিতে অবশেষে সকলেই নিজ নিজ বাসস্থানে পৌছাইয়া যাইবে । এই রেওয়ায়েতই ইবনে আবু হাতিম ওহব ইবনে মুনাব্বহ হইতে তাহারা নিজস্ব সনদে বর্ণনা করিয়াছেন । তাহার বর্ণনায় তিনি এতটুকু অধিক বর্ণনা করিয়াছেন; তোমাদের প্রভু তোমাদিগকে যে নিয়ামত দান করিয়াছেন উহা তোমরা প্রত্যক্ষ কর। অতঃপর তাহারা দেখিতে পাইবেন, অনেকগুলি তীবু (43৪) এবং মারজান ও মুক্তা দ্বারা নির্মিত ঘর যাহার দ্বারসমূহ স্বর্ণ দ্বারা নির্মিত এবং খাট নির্মিত ইয়াকুত পাথর হইতে । আর উহার বিছানা বিভিন্ন প্রকার রেশমের তৈরী এবং মিম্বরসমূহ নূরের তৈরী ঘরের দরজা ও আঙ্গিনা সূর্যের কিরণের ন্যায় হইতে নূর ও আলোচ্ছটা বিচ্ছুরিত হইতেছে । আবার হঠাৎ তাহারা আলা ইন্লয়্টানে সুউচ্চ বালাখানা ও প্রসাদ দেখিতে পাইবেন যাহা সাদা ইয়াকৃতের নির্মিত সাদা রেশমের বিছানা পাতান যে বালাখানাটি লাল ইয়াকৃতের তৈরী উহাতে লাল বিছানা পাতান আর যে প্রাসাদটি সবুজ ইয়াকৃতের নির্মিত, উহাতে সবুজ বিছানা পাতান রহিয়াছে যে দরজাসমূহ সবুজ যমাররদ পাথর স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত । উহার খুঁটি মূল্যমান পাথর দ্বারা নির্মিত এবং প্রাসাদের ছাদ মুক্তার দ্বারা নির্মাণ করা হইয়াছে! সেখানে তাহারা পৌছাবার সাথেই তাহারা দেখিতে পাইবে যে তাহাদের জন্য সাদা নিয়োজিত রহিয়াছে। ঘোড়ার লাগামও গাঢ় সাদা রৌপ্যের তৈয়ারী ইয়াকৃত ও মুক্তার হার দ্বারা সজ্জিত । উহার জিন রেশম দ্বারা প্রস্তত। অতঃপর তাহারা এই সকল ঘোড়ায় আরোহণ করিয়া বড় আনন্দ উল্লাসের সহিত বেহেশত ভ্রমণ করিবে । অবশেষে যখন তাহারা তাহাদের বাসস্থানে গিয়া উপস্থিত হইবে তখন তাহারা সেখানে ফিরিশ্তাদিগকে নূরের মিম্বরে উপবিষ্ট দেখিতে পাইবে । যাহারা এই সকল বেহেশতবাসীদের সহিত সাক্ষাৎ মুসাফাহা ও তাহাদিগকে অভিনন্দন জানাইবার জন্য অপেক্ষা করিতেছিল। তাহারা যখন তাহাদের ঘরে প্রবেশ করিবে তখন তথায় তাহারা
— পৃষ্ঠা ৪৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।