Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা রাদ ৪৫৭ ইমাম আহমদ (র)....হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত যে, নবী করীম . (সা) ইরশাদ করিয়াছেন, “বেহেশতের মধ্যে একটি গাছ আছে যাহার ছায়ায় কোন সাওয়ারী সত্ুর কিংবা একশত বৎসর চলিতে পারে । এই গাছটি “শাজারাতুল খুলদ' নামে পরিচিত । মুহাম্মদ ইবনে ইস্হাক (রা)....আসমা বিনতে আবু বকর (রা) হইতে বর্ণনা করেন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে “সিদ্রাতুল মুস্তাহা'-এর আলোচনা করিতে শুনিয়াছি। তিনি বলেন, সাওয়ারী উহার একটি ডালের ছায়ায় একশত বৎসর চলিতে পারিবে অথবা বলিয়াছেন উহার এক একটি ছায়ার নীচে শত শত সাওয়ারী অবস্থান করিতে পারিবে সেখানে স্বর্ণের পঙ্গপাল রহিয়াছে এবং উহার একটি একটি ফল বড় বড় ডেগের ন্যায়। (তিরমিযী) ইস্মাইল ইবনে আইয়াশ (র)....আবূ উমামাহ বাহেলী (রা) হইতে বর্ণিত তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন “তোমাদের যে কেহ বেহেশতে প্রবেশ করিবে সে চলিতে চলিতে 'তুবা' এর নিকট যাইবে অতঃপর তাহার জন্য উহার পাপড়ীসমূহ উন্মুক্ত করা হইবে এবং সে উহার যে কোন একটি পছন্দ করিবে, সাদা, লাল, হলুদ, কালো যাহা ইচ্ছা উহা সে নির্বাচন করিয়া লইবে । | ইমাম আবূ জাফর ইবনে জরীর (র)....হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা মত জিনিস তাহার নিকট ফেলিতে থাক, অতঃপর গাছটি জিনসহ ঘোড়া, লাগামসহ উট এবং তাহার ইচ্ছামত কাপড় বর্ষণ করিতে থাকিবে । ইবনে জরীর (রে) ওহাব ইবনে মুনাব্বাহ রে) হইতে এখানে একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করিয়াছেন। ওহব রে) বলেন, বেহেশতের মধ্যে একটি গাছ আছে উহার নাম তৃবা সাওয়ারী উহার ছায়ায় একশত বৎসর চলিতে থাকিবে তবুও উহার শেষ প্রান্তে পৌছতে পারিবে না। গাছটি উন্ুক্ত বাগানের ন্যায় স্বজীব হইবে, উহার পাতাসমূহ মনোরম হইবে, উহার শাখাসমূহ আধ্বরের ন্যায় সুগন্ধিযুক্ত হইবে, উহার প্রস্তরসমূহ ইয়াকৃত হইবে। উহার মাটি কর্পুর হইবে এবং কাদা হইবে মিসক উহার মুল হইতে দুধ ও শরাবের নহর প্রবাহিত হইবে । উহার নীচে বেহেশতবাসীদের বৈঠক অনুষ্ঠিত হইবে । ফিরিশ্ৃতাগণ তাহাদের নিকট উত্তম উট লইয়া আসিবে যাহার লাগাম হইবে স্বর্ণের উহার মুখমন্ডলী হইবে প্রদীপের ন্যায় উজ্জ্বল । উহার পশম রেশমের ন্যায় কোমল উহার হাওদা, তক্তা হইবে ইয়াকুতের যাহা স্বর্ণ খচিত হইবে মোটা ও পাতলা রেশমের কাপড় দ্বারা উহা সজ্জিত হইবে । এই ধরনের উট তাহারা বেহেশতবাসীদের নিকট পেশ করিবে এবং তাহারা বলিবে আমাদের প্রতিপালক তাহার সহিত সাক্ষাত ও সালাম করিবার জন্য এই সাওয়ারীসহ আপনাদের নিকট আমাদিগকে প্রেরণ করিয়াছেন। অতঃপর তাহারা উক্ত সাওয়ারীতে আরোহণ করিবেন, উহা পাখী হইতেও অধিক দ্রুত চলিতে থাকিবে । গদী হইতে উহা অধিক নরম হইবে বেহেশতীগণ পরস্পর একে অন্যের সহিত আলাপ কাছীর-৫৮--/৪)

— পৃষ্ঠা ৪৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।