Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৪৫৬ তাফসীরে ইবনে কাছীর কোন কোন তাফসীরকার বলেন, আল্লাহ তা*আলা স্বয়ং মুক্তার দানা হইতে গাছটি রোপন করিয়াছেন । এবং তিনি উহাকে বিস্তৃত হইতে নির্দেশ দিয়াছেন অতঃপর আল্লাহর যতদূর ইচ্ছা উহা বিস্তার লাভ করিয়াছে । এই গাছেরই মূল হইতে বেহেশতের মধু, শরাব, দুধ ও পানির নহরসমূহ প্রবাহিত হইয়াছে । আব্দুল্লাহ ইবনে ওহব রে)....হযরত আবু সায়ীদ খুদরী (রা) হইতে মারফুরূপে বর্ণনা করিয়াছেন তিনি বলেন, “তুবা বেহেশতের একটি গাছ যাহা এক শত বছরের পথ বিস্তৃতি লাভ করিয়াছে । বেহেশত বাসীদের কাপড়সমূহ উহার পাপড়ী হইতে বাহির হয়” । ইমাম আহমদ (র)....আবূ সায়ীদ খুদরী (রো) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (রা)-এর নিকট হইতে বর্ণনা করেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে বলিল ইয়া , রাসূলাল্লাহ! সেই ব্যক্তি বড় মুবারক যে আপনাকে ,দেখিয়াছে এবং ঈমান আনিয়াছে। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন? ০:১৮ /৮4538527 টিবি 5১৫6 ০০৭ ১ ০ “সেই ব্যক্তি মুবারক যে আমাকে দেখিয়াছে এবং ঈমান আনিয়াছে অতঃপর সেই ব্যক্তি অতঃপর সেই ব্যক্তি অতঃপর সেই ব্যক্তি মুবারক যে আমার প্রতি ঈমান আনিয়াছে অথচ আমাকে সে দেখিতে পায় নাই।” এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ! “তুবা” কি? তিনি বলিলেন, “বেহেশতের একটি গাছ যাহা তিনশত বৎসরের পথ পর্যন্ত বিস্তৃত বেহশতবাসীদের কাপড় উহার পাপড়ী হইতে নির্গত হইবে ।” ইমাম বুখারী ও মুসলিম উভয়ই ইসহাক ইবনে রাহওয়াহ (র).... সাহল ইবনে সা'দ (রা) হইতে বর্ণনা করেন, রাসলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, বেহেশতের মধ্যে একটি গাছ আছে উহার ছায়ায় সাওয়ারী এক শত বৎসর চলিলেও উহা অতিক্রম করিতে পারিবে না। রাবী বলেন অতঃপর আমি নুমান ইবনে আবূ আইয়াশ-এর নিকট হাদীসটি বর্ণনা করিলে তিনি বলিলেন আবু সায়ীদ খুদরী (রা) নবী করীম (সা) হইতে আমার নিকট বর্ণনা করিয়াছেন, বেহেশতের মধ্যে একটি গাছ আছে অতিদ্রুত অশ্বরোহী একশত বৎসর পর্যন্ত চলিয়াও উহা অতিক্রম করিতে সক্ষম হইবে না। বুখারী শরীফে বর্ণিত ইয়ায়ীদ ইবনে যুবাইর (রা)....হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন রাসূলুল্লাহ সো) ১১:£ ৫% এর ব্যাখ্যা প্রসংগে বলিয়াছেন, বেহেশতের মধ্য একটি গাছ আছে সী উহার ছায়া একশত বৎসর চলিয়াও উহা অতিক্রম করিতে সক্ষম হইবে না। ইমাম আহমদ (র)....হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন, বেহেশতের মধ্যে একটি গাছ আছে। সাওয়ারী উহার ছায়ায় একশত বৎসর যাবৎ চলিতে থাকিবে। যদি তোমাদের ইচ্ছা হয় তবে পড় & বিডি 5 হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণনা করা হইয়াছে

— পৃষ্ঠা ৪৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।