Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা রা'দ 8৪৫ অতঃপর আল্লাহ দ্বিতীয় উপমা বর্ণনা করিয়াছেন ০] ১: ৯৮০1 কিংবা গভীর সমুদ্রে অন্ধকারসমূহের ন্যায় । বুখারী ও মুসলিম শরীফে আবূ মুসা আশ'আরী (রা) হইতে বর্ণিত 'যে রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, যেই হেদয়াত ও ইলমসহ আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করিয়াছেন, উহার উপমা সেই বৃষ্টি সমতুল্য, যাহা কোন যমীনে বর্ষিত হইয়াছে কিন্তু যমীনের একাংশ উহা গ্রহণ করিয়া বনু ঘাস ও ফসল উৎপাদন করিয়াছে আর উহার একাংশ কঠিন প্রস্তরময় কিন্তু উহা পানি আটকাইয়া রাখিয়াছে, অতঃপর সেই পানি দ্বারা মানুষ উপকৃত হইয়াছে তাহারা নিজেরা পান করিয়াছে, তথায় পশু চরাইয়া তাহাদিগকেও পানি পান করাইয়াছে এবং উহা দ্বারা ক্ষেত খামার সেচ করিয়াছে । যমীনের আর একপ্রকার হইল কঠিন সমতল প্রস্তরময়, যাহা না পানি আটকাইয়া রাখিতে পারে আর না তাহার উৎপাদন ক্ষমতা আছে। ইহা হইল, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান লাভ করিয়াছে এবং আমাকে আন্রাহ যে জ্ঞানভান্ডারসহ প্রেরণ করিয়াছেন উহা দ্বারা উপকৃত হইয়াছে। উহা সে নিজেও শিক্ষা লাভ করিয়াছে এবং অপরকেও শিক্ষা দান করিয়াছে, তাহার এবং সেই ব্যক্তির উপমা যে ইহার প্রতি ভ্রক্ষেপ করে নাই আর আল্লাহর প্রেরিত হেদায়াত গ্রহণও করে নাই রাসূলুল্লাহ (সা)-এর অত্র উপমাটি হইল পানি বিশিষ্ট উপমা । অন্য একটি হাদীসে বর্ণিত, ইমাম আহমদ (ে)....হযরত আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহু সো) হইতে বর্ণনা করিয়াছেন আমার ও তোমাদের উপমা হইল সেই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজবলিত করিয়াছে যখন উহা পাশ্ববর্তী স্থানসমূৃহকে আলোকিত করিয়াছে তখন পতংগ এবং পরোয়ানা আগুনের মধ্যে পড়িয়া জীবন শেষ করিতে উদ্যত হইল যে ব্যক্তি আগুন জ্বালাইয়াছে সে উহাদিগকে বাধা দিতে লাগিল কিন্তু তাহারা তাহাকে পরাজিত করিয়াছে আগুনের মধ্যে পতিত হইতে লাগিল। ইহাই হইল আমার ও তোমাদের উপমা । আমি তোমাদের কোমর ধরিয়া আগুনে প্রবেশ করিতে বাধা প্রদান করিতেছি অথচ, তোমরা আমার বাধা উপেক্ষা করিয়া আগুনে প্রবেশ করিতেছ।- হাদীসটি বুখারী এবং মুসলিমে ও বর্ণিত হইয়াছে । ইহা হইল আগুন বিশিষ্ট উপমা । | 74755 0৩1/54227991%4 08১৮৬) এ 57913৩8-৮ ৪44৬$৬% ০১৪৫ ০2৮ ০58 5৮98 50০ 2৫ ১৮. মঙ্গল তাহাদিগের যাহারা তাহাদিগের প্রতিপালকের আহ্বনে সাড়া দেয়। এবং যাহারা তাহার ডাকে সাড়া দেয় না, তাহাদিগের যদি পৃথিবীতে যাহা কিছু আছে তাহা সমস্তই থাকিত এবং তাহার সহিত সমপরিমাণ আরো থাকিত উহারা

— পৃষ্ঠা ৪৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।