Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 8৪ তাফসীরে ইবনে কাছীর করিবার মাধ্যমে ইহাকে মাস্জিদ হিসাবে স্বীকৃতি প্রদান করিয়াছেন । তাহারা উক্ত মাস্জিদ নির্মাণ করিবার পক্ষে নবী করীম (সা)-এর নিকট মিথ্যা যুক্তি উপস্থাপিত করিল । তাহারা নবী করীম (সা)-কে জানাইল___ “যে সকল মু'মিন শারীরিক দিক দিয়া দুর্বল- তাহারা সালাত আদায় করিবার উদ্দেশ্যে দূরে অবস্থিত 'কোবা'র মাস্জিদে যাইতে পারে না এবং অসুস্থ মুমিনগণ শীতের রাত্রিতে দূরবর্তী 'কোবা'র মাসজিদে সালাত আদায় করিতে যাইতে পারে না। তাহাদের সুবিধার জন্যে আমরা উক্ত মাসজিদ নির্মাণ করিয়াছি। আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-কে উক্ত মাস্জিদে সালাত আদায় করা হইতে রক্ষা করিলেন। নবী করীম (সা) তাহাদিগকে বলিলেন-__ “আমরা সফরে যাইতেছি। সফর হইতে ফিরিয়া ইন্শা আল্লাহ্‌ মাসজিদ উদ্বোধন করিব ।' নবী করীম (সা)-এর তাবুকের যুদ্ধ হইতে ফিরিবার কালে যখন মদীনা আর মাত্র একদিন বা উহার কম সময়ের পথের দূরত্বে রহিল, তখন হযরত জিব্রাঈল (আ) তাহার নিকট অবতীর্ণ হইয়া মুনাফিকদের উক্ত মাসজিদ নির্মাণ করিবার উদ্দেশ্য সম্বন্ধে তাহাকে অবহিত করিলেন । হয্রত জিবরাঈল (আ) নবী করীম (সা)-কে জানাইলেন যে, “মুনাফিকগণ কুফ্রের প্রচারের উদ্দেশ্যেই এবং “কোবা'র মাস্জিদের মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করিবার উদ্দেশ্যেই উক্ত মাস্জিদ নির্মাণ করিয়াছে ।” ইহাতে নবী করীম (সা) উক্ত মাস্জিদকে ভাঙ্গিয়া ফেলিবার জন্যে একদল সাহাবীকে সেখানে পাঠাইলেন। তাহারা নবী করীম (সা)-এর মদীনাতে পৌছিবার পূর্বে-ই উহাকে ভাঙ্গিয়া ফেলিলেন। হযরত ইবনে আব্বাস (রা) হইতে আলী ইবৃনে আবী-তাল্হা (র) বর্ণনা করিয়াছেন 8 আলোচ্য আয়াতের শানে-নুযূল সম্বন্ধে হয্রত ইবৃনে আব্বাস (রা) বলেন-_- আবু আমের নামক জনৈক কাফির ব্যক্তি একদা আনসার গোত্রের মুনাফিকদিগকে বলিল- “তোমরা একটা মাস্জিদ নির্মাণ করো এবং যথাসাধ্য বেশী পরিমাণে অস্ত্রশত্ত্র সং্ৰহ করিতে থাকো। আমি রোমক সম্রাট কায়সার (2,2১৪- রোমক সম্রাটের উপাধি)-এর নিকট যাইতেছি। তাহার নিকট হইতে একদল যোদ্ধা আনিয়া মুহাম্মদ ও তাহার সঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ করিব এবং তাহাদিগকে পরাজিত করিয়া মদীনা হইতে বহিফৃত করিব ।' মুনাফিকগণ তাহার আদেশে একটা মাস্জিদ নির্মাণ করিয়া নবী করীম (স)-এর নিকট উপস্থিত হইয়া বলিল- “হে আল্লাহ্‌র রাসুল! আমরা একটা মাসজিদ নির্মাণ করিয়াছি। আমাদের আকাজ্ষা আপনি গিয়া উহাতে সালাত আদায় করিবেন এবং আমাদের জন্যে বরকতের দু'আ করিবেন ।” ইহাতে জানা? ৫০ ৮৯ 19442 524৫৫ “ তোওবা- ১০৮)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।