Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা তাওবা ৪৩ তোমাকে শান্তি হইতে বঞ্চিত করুন।” তাহারা তাহাকে গালি-গালাজ করিতে লাগিল। ইহাতে সে নিরাশ হইয়া এই বলিয়া তাহাদের নিকট হইতে চলিয়া গেল-_ “দেখিতেছি- আমার অনুপস্থিতিতে আমার গোত্রের লোকেরা পথ-ভরষ্ট হইয়া গিয়াছে ।' আবৃ-আমের রাহেব মক্কায় পালাইয়া যাইবার পূর্বে নবী করীম (সা) তাহাকে ইসলামের দিকে দাও'আত দিয়াছিলেন এবং তাহাকে কুরআন মাজীদের অংশবিশেষ তেলাওয়াত করিয়া শুনাইয়াছিলেন। সে ঘাড় বাকাইয়া সত্যকে প্রত্যাখ্যান করিয়াছিল। ইহাতে নবী করীম (সা) তাহার প্রতি এই বদ দু'আ করিয়াছিলেন যে, “সে যেনো বিদেশে নির্বাসিত থাকা অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়।” বলা অনাবশ্যক যে, আল্লাহ্‌র রাসূলের উক্ত বদ দু'আ স্বভাবতই আল্লাহ্‌র দরবারে কবূল হইয়াছিল এবং অভিশপ্ত আবু-আমের রাহেব বিদেশে নির্বাসিত থাকা অবস্থায়ই মরিয়াছিল। ওহোদ যুদ্ধে মুসলমানদের পরাজয় ছিল আল্লাহ্‌র তরফ হইতে আগত একটা পরীক্ষা মাত্র এবং উহা ছিল একটা সাময়িক পরাজয় মাত্র । উক্ত যুদ্ধের পর আল্লাহ্‌র দ্বীন পূর্বের ন্যায়ই ক্রমবিস্তৃত ও ক্রমশক্তি প্রাপ্ত হইতে লাগিল। অভিশপ্ত আবৃ-আমের রাহেব ইহাতে ঈর্ধাবিত হইয়া নবী করীম (স)-এর বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করিবার উদ্দেশ্যে রোমান সম্রাট হেরাক্ল (4৪/৯)-এর নিকট চলিয়া গেল। সম্রাট হেরাক্ল তাহাকে সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করতঃ তাহাকে নিজের নিকট স্থান দিল। ইহাতে সে নিজ গোত্রের একদল লোক-_ যাহারা মুনাফিক ছিল এর নিকট পত্র লিখিয়া জানাইল যে, “সে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করিবার উদ্দেশ্যে অচিরেই সম্রাট হেরাক্ল-এর নিকট হইতে একটা সেনাবাহিনী লইয়া মদীনায় আগমন করিতেছে । যুদ্ধে তাহাকে পরাজিত করিয়া সে তাহাকে তাহার বর্তমান মর্যাদা হইতে বিতাড়িত করিয়া দিবে ।” পত্রে সে তাহাদিগকে নির্দেশ দিল তাহারা যেনো তাহার জন্যে একটা আশ্রয়স্থান নির্মাণ করে । অতঃপর যাহারা তাহার পক্ষ হইতে সংবাদ বাহক হিসাবে মদীনায় আগমন করিবে, তাহারা উক্ত আশ্রয়-স্থানে অবস্থান করিবে । এতদ্্যতীত সে নিজে যখন মদীনায় আগমন করিবে, তখন উহাতেই সে অবস্থান করিবে । তাহার নির্দেশে তাহার গোত্রের মুনাফিকগণ “কোবা'র মাসজিদের নিকটে অবস্থিত একটি স্থানে একটি মাস্জিদ নির্মাণ করিতে আরন্ত করিল । তাহারা উহাকে যথাসাধ্য মযবৃত ও সুদৃঢ় করিয়া নির্মাণ করিল । তাবৃকের যুদ্ধে নবী করীম (সা)-এর রওয়ানা হইবার প্রান্কালে তাহাদের মাসজিদের নির্মাণ-কার্য সমাপ্ত হইল । উহার নির্মাণ কার্ষের সমাপ্তির পর তাহারা নবী করীম (সা)-এর দ্বারা উহা উদ্বোধন করাইবার উদ্দেশ্যে তাহার নিকট আসিয়া তাহাকে তথায় প্রথম সালাত আদায় করিতে অনুরোধ জানাইল। তাহাদের উদ্দেশ্য ছিল__ নবী করীম (সা) তাহাদের মাসজিদে সালাত আদায় করিবার ফলে তাহারা মুসলমানদিগকে বলিবে যে, “আল্লাহ্‌র রাসূল এই মাস্জিদে সালাত আদায়

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।