0০011191115 ৪২ | তাফসীরে ইবনে কাছীর ১০৮. তুমি ইহাতে কখনও দীড়াইওনা। যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতেই স্থাপিত হইয়াছে তাকওয়ার উপর, উহাই তোমার সালাতের জন্য অধিকতর যোগ্য । সেখানে এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জন ভালবাসে এবং পবিত্রতা অর্জনকারীদিগকে আল্লাহ ভালবাসেন । তাফসীর ৪ শানে-নুযূল £ আলোচ্য আয়াতদ্বয় ও উহার পরবর্তী আয়াতদ্বয় নিম্নোক্ত ঘটনা উপলক্ষে নাধিল হইয়াছে £ “নবী করীম (সা)-এর মদীনায় আগমন করিবার পূর্বে তথায় খাযরাজ গোত্রে 'আবৃ-আমের রাহেব (2১) 39592)” নামক একটা লোক বাস করিত। সে জাহেলী যুগে খৃষ্টান হইয়া গিয়াছিল এবং আহ্্লে-কিতাব জাতিসমূহের গ্রন্থাবলী পাঠ করতঃ তৎসম্বন্ধে জ্ঞান লাভ করিয়াছিল । জাহেলী যুগে সে বেশ ইবাদত বন্দেগী করিত এবং খাযরাজ গোত্রে সে বিপুল সম্মানের অধিকারী ছিল। নবী করীম (সা) হিজরত করিয়া মদীনায় আগমন করিবার পর যখন লোকে ইসলাম গ্রহণ করিতে লাগিল এবং দিন দিন ইসলাম ও মুসলমানদের শক্তি বৃদ্ধি হইতে লাগিল আর আল্লাহ্ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদিগকে মুশরিকদের উপর মহা বিজয় দান করিলেন, তখন উক্ত আবৃ-আমের রাহেবের গাত্র-দাহ আরম্ত হইল । এই সময়ে ইসলাম ও মুসলমানদের প্রতি তাহার শক্রতা চরমভাবে প্রকাশ পাইল। সে নবী করীম (সা)-এর বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্যে কোরাইশ গোত্রের মুশ্রিকদিগকে উত্তেজিত করিবার উদ্দেশ্যে মক্কায় পালাইয়া গেল। তাহার প্ররোচনায় মঞ্কার মুশরিকগণ আরবের বিভিন্ন গোত্রের সমমনা লোকদিগকে সঙ্গে লইয়া ওহোদের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হইল যুদ্ধে আল্লাহ্ তা'আলা মুসলমানদিগকে মহা পরীক্ষায় ফেলিলেন.। উহাতে যাহারা বিপুলভাবে ক্ষতিগ্রস্থ হইলেন। তবে আখিরাতের নি“আমাত, কৃতকার্যতা এবং বিজয় মুক্তাকীদের জন্যে নির্ধারিত রহিয়াছে। ওহোদের যুদ্ধে উপরোক্ত অভিশপ্ত সত্য-দ্বেষী আবৃ-আমের রাহেব উভয় পক্ষের সৈন্য শ্রেণীর মধ্যবর্তী স্থানে কতগুলি গর্ত, খুড়িয়া রাখিয়াছিল। নবী করীম (সা) উহাদের একটিতে পড়িয়া গিয়াছিলেন। উহার ফলে তিনি মাথায় ও মুখ-মন্ডলে দারুন আঘাত পাইয়াছিলেন। উহার ফলে শ্রেষ্ঠতম মানব-প্রেমিক ও মানব-হিতৈষী এবং সকল মানবের মধ্যে শ্রেষ্ঠতম মানব আল্লাহর প্রিয়তম বান্দা মুহাম্মাদ মুস্তফা আহ্মাদ সুজ্তাবা (সা)-এর মানুষের কল্যাণের জন্যে তিনি যে দুঃসহ যন্ত্রণাকে তিনি সহিয়া গিয়াছেন, উহার জন্যে আল্লাহ্ তাআলা তাহার প্রতি মহা শান্তি ও রহমাত নাযিল করুন । যুদ্ধের প্রারন্তে উপরোক্ত অভিশপ্ত আবৃ-আমের রাহে স্বীয় গোত্রের লোকদিগকে নিজ দলে আকৃষ্ট করিবার উদ্দেশ্যে তাহাদের সম্মুখে বক্তৃতা দিল। তাহারা তাহার কুমতলব বুঝিতে পারিয়া তাহাকে বলিল- “হে সত্যের শত্র! হে আল্লাহ্র শক্র! আল্লাহ্
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।