Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা ইউসুফ ৪০৩ হযরত আলা তাহার পিতা হইত তিনি হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন আল্লাহ তা'আলা বলেন, আমি সমস্ত শরীক হইতে বে-নিয়ায যে ব্যক্তি তাহার কোন কাজে আমার সাহিত কাহাকেও শরীক করে আমি তাহাকে এবং তাহার কাজকে ছাড়িয়া দেই। ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করিয়াছেন! আবু সায়ীদ ইবনে আবূ ফাযালা হইতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলিতে শুনিয়াছি আল্লাহ তা'আলা যেদিনে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত লোককে একত্রিত করিবেন, তখন একজন ঘোষক ঘোষণা করিবে-_ যে ব্যক্তি তাহার কোন আমলে শিরক করিয়াছে সে যেন তাহার আমলের বিনিময় তাহার নিকট প্রার্থনা করে-__ যাহাকে সে শরীক বানাইয়াছিল। আল্লাহ তা'আলা সমস্ত শরীকদের অপেক্ষা শিরক হইতে সর্বাধিক বে-নিয়ায । হাদীসটি ইমাম আহমদ রেওয়াত করিয়াছেন। ইমাম আহমদ রে)...মাহমুদ ইবনে লবীদ হইতে বর্ণিত রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন তোমাদের উপর সর্বাধিক যেই বস্তুর আমি ভয় করি তাহা হইল ছোট শিরক । সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন ছোট শিরক কি? তিনি বলিলেন, রিয়া (লৌকিকতা) কিয়ামত দিবসে আল্লাহ তা'য়ালা যখন মানুষকে তাহাদের আমলের বিনিময় দান করিবেন তখন রিয়াকারদিগকে বলিবেন দুনিয়ায় যাহাদিগকে দেখাইবার জন্য তোমরা আমল করিয়াছিলে, তোমরা তাহাদের নিকট গিয়া দেখ তোমাদের আমলের কোন্‌.বিনিময় পাও কিনা । ইসমাঈল ইবনে জা*ফর....মাহমুদ ইবনে লবীদ হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)....আব্দুলাহ্‌ ইবনে অমর হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি অশুভ লক্ষণ গ্রহণ করিয়া তাহার কাজ হইতে ফিরিয়া আসিয়াছেন সে শিরক করিয়াছে । সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল । উহার কাফফারা কি হইবে? তিনি বলিলেন, সে এই কথা বলিবে হে আল্লাহ্‌ আপনার কল্যাণ ব্যতিত আর কোন কল্যাণ নাই আর আপনার পক্ষের শুভ ব্যতিত আর কোন শুভ নাই । আর আপনি ব্যতিত আর কোন ইলাহ নাই। ইমাম আহমদ (র) বলেন আব্দুল্লাহ ইবনে নুমাইর বর্ণনা করিয়াছেন....তিনি বলেন হযরত আবূ মূসা আশ'আরী একদিন খোতবা দানকালে বলিলেন, হে লোক সকল! তোমরা শিরককে ভয় কর উহা পিপিলিকার চলন হইতেও অধিক গোপন । তখন আব্দুল্লাহ ইবনে হারব ও কয়েস ইবনে মুযারিব দন্ডায়মান হইয়া বলিলেন, হয় আপনি ইহার দলীল পেশ করিবেন নতুবা আমরা উমর (রা)-এর নিকট গিয়া আপনার বিরুদ্ধে : নালিশ করিব। তখন তিনি বলিলেন আমি ইহার দলীল পেশ করিতেছি। একদিন

— পৃষ্ঠা ৪০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।