Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৪০২ তাফসীরে ইবনে কাছীর করেন, তিনি বলেন আবু মু'আবিয়া (র)...আবদুল্াহ ইবনে মসউদ (রা)-এর স্ত্রী হযরত যয়নাব (রা) হইতে বর্ণিত তিনি বলেন, আবদুল্লাহ ইবন মসউদ (রা) তাহার প্রয়োজন সারিয়া বাড়ী আসিতেন তখন তিনি দরজার নিকট আসিয়া কাশি দিতেন এবং থুথু ফেলিতেন যেন আমরা তাহার আগমন বুঝিতে পারিয়া সতর্ক হইয়া যাই এবং এমন কোন কাজ তাহার সম্মুখে না ঘটে যাহা তিনি অপছন্দ করেন। একদিন তিনি অসুখের জন্য তাবীয দিতেছিল আমি তাহার কাশির শব্দ শুনিয়া বৃদ্ধাকে আমার চৌকির নীচে ঢাকিয়া রাখিলাম | তিনি ঘরে প্রবেশ করিয়া আমার পাশে বসিয়া আমার গলায় একটি তাবীয দেখিয়া জিজ্ঞাসা করিবেন ।: এইটি কি? আমি বলিলাম ইহা একটি তাবীয। তখন তিনি উহা ধরিয়া ছিড়িয়া ফেলিলেন। এবং তিনি বলিলেন আব্দুল্লাহর বাড়ী শিরক-এর প্রতি মুখাপেক্ষি নহে। আমি রাসূলুল্লাহ (সা) কে বলিতে শুনিয়াছি ঝাড়-ফুঁক ও তাবীয শিরকের অন্তর্ভূক্ত । হযরত যয়নাব বলেন, আমি তখন তাহাকে বলিলাম আপনি এই কথা বলিতেছেন? অথচ একবার আমার চক্ষু রোগাক্রান্ত হইলে আমি এক ইয়াহুদীর নিকট যাইতাম ইয়াহুদী আমাকে ঝাড়িয়া দিলে আমি রোগমুক্ত হইয়াছিলাম। তখন তিনি আমাকে বলিলেন তোমার চক্ষুতে শয়তান আঘাত মারিত এবং ইয়াহুদীর ঝাড়-ফুঁকে উহা সারিয়া যাইত। রাসূলুল্লাহর (সা) যে দু'আ শিক্ষা দিয়াছেন তোমার পক্ষে তাই বলাই যথেষ্ট। পতিত নী ৫ ১ || 5) পর্ণ পটার নি ৫ পি সিত্তি ০ ৮ 2 ১0559৮৮85৮৬ 31 085 680। ০০১১০৬০০০০১] লগ রা রি ৬১? এপি ৮০ ১১০৮ ৮১১ [০3 হে মানবকুলের' প্রতিপালক আপনি কষ্ট দূর করিয়া দিন আপনি রোগমুক্ত করুন আপনি রোগ হইতে মুক্তিদানকারী রোগমুক্তির আপনার ব্যবস্থা ছাড়া আর কোন ব্যবস্থা নাই। রোগ মুক্তির এমন ব্যবস্থা যাহা কোন রোগকে অবশিষ্ট রাখে না। অন্য এক হাদীসে বর্ণিত ইমাম আহমদ (র)....আবদুল্লাহ ইবনে উকাইম অসুস্থ ছিলেন তাহাকে বলা হইল, যদি আপনি কোন তাবীয ব্যবহার করিতেন তাহা হইলে ভাল হইত। তখন তিনি বলিলেন, আমি তাবীষ ব্যবহার করিব? অথচ নবী করিম (সা) ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি তাবীয ব্যবহার করে তাহাকে তাবীষের প্রতিই অর্পণ করা হয়। হাদীসটি হযরত আবু হুরায়রা (রা) হইতে ইমাম নাসায়ী বর্ণনা করিয়াছন। ইমাম আহমদ (র) এর মুসনাদ গ্রন্থে উকবাহ ইবনে আমির হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি তাবীয ঝুলায় সে শিরক করে। অন্য এক রেওয়ায়াতে বর্ণিত যে ব্যক্তি তাবীয ব্যবহার করে আল্লাহ যেন তাহার কাজ সম্পন্ন না করেন, আর যে ব্যক্তি তাহার গলায় তাবীয ঝুলায় আল্লাহ যেন তাহার কাজকেও ঝুলাইয়া রাখেন ।

— পৃষ্ঠা ৪০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।