Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 8৪০০ তাফসীরে ইবনে কাছীর ১০৫. আকাশ মন্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রহিয়াছে তাহারা এই সমস্ত প্রত্যক্ষ করে কিন্তু তাহারা এই সকলের প্রতি উদাসীন । ১০৬. তাহাদিগের অধিকাংশ আল্লাহে বিশ্বাস করে কিন্তু তাহার শরীক করে । ১০৭. তবে কি তাহারা আল্লাহর সর্বপ্রাসি শাস্তি হইতে অথবা তাহাদিগের অজ্ঞাতসারে কিয়ামতের আকস্মিক উপস্থিতি হইতে নিরাপদ ? তাফসীর £ উপরোক্ত আয়াতসমূহের মাধ্যমে আন্মাহ তা'আলা তাওহীদের দলীলসমূহ সম্পর্কে ও তাহার নিদর্শনসমূহ সম্পর্কে অধিকাংশ লোক কোন চিন্তা ভাবনা করে না তাহাদের এই গাফলতী সম্পর্কেই আল্লাহ তা'আলা অভিযোগ করিয়াছেন। আল্লাহ তা'আলা বিশাল যমীন ও আসমানসমূহের মধ্যে তাওহীদের নানা প্রকার নিদর্শন সৃষ্টি করিয়াছেন। যেমন চন্দর-সূর্য উজ্জ্বল নক্ষব্রসমূহ উহাদের কিছু স্থির এবং কিছু চলমান এবং চলমান নক্ষত্রসমূহের জন্য তিনি গতিপথও সৃষ্টি করিয়াছেন। পৃথিবীকে তিনি বিভিন্ন ভাগে বিভক্ত করিয়াছেন ক্ষেত খামারের যমীন বাগান-উদ্যান পাহাড় ও পর্বতমালা বিশাল সমুদ্র ও তরঙগমালা বিশাল ময়দান ও বনভূমি তিনিই সৃষ্টি করিয়াছেন এই যমীনে তিনিই নানা প্রকার ফলমূল উৎপাদন করিয়াছেন যাহার কিছু কিছু পারস্পরিক সাদৃশ্য কিন্তু উহাদের স্বাদ ও গন্ধ ভিন্ন। তিনিই এই যমীনে অসংখ্য প্রাণীকে জীবন দান করেন আবার তিনিই মৃত্যুদান করেন। অতএব সেই সত্তা যিনি এতশক্তির অধিকারী এবং এই সবকিছুই যিনি সৃষ্টি করিয়াছেন তিনি পৃত-পবিব্র এবং এক ও অদ্ভিতীয় তিনি চিরজীবি তিনি কাহারও প্রতি মুখাপেক্ষী নহেন। কিন্তু অধিকাংশ লোক আল্লাহর এই সমস্ত গুণাবলী ও সৃষ্টির প্রতি চিন্তা-ভাবনা করে না-_ সুতরাং তাহারা আল্লাহর প্রতি ঈমানও রাখে না। শিবির বো ১১8১০ 415 7৮54 ৯৮. আর যাহারা আল্লাহর প্রতিতো ঈমান রাখে, কিন্তু তাহাদের অধিকাংশ লোক শিরকের অভিশাপে লিগু। হযরত ইবনে আব্বাস রো) বলেন, মুশরিকদের ঈমান হইল এতটুকু যখন তাহাদিগকে জিজ্ঞাসা করা হয় আসমানসমূহ যমীন ও পর্বতমালার সৃষ্টিকর্তা কে? তখন তাহারা বলে, আল্লাহ । অথচ তাহারা আল্লাহর সহিত শিরক করে । মুজাহিদ, আতা, ইকরিমাহ, শা'বী, কাতাদাহ, যাহ্হাক, আব্দুর রহমান ইবনে আসলাম (র)ও অনুরূপ ব্যাখ্যাদান করিয়াছেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত মুশরিকরা হজ্জকালে এই বলিয়া তালবিয়াহ পড়িত। হে আল্লাহ! আপনার কোন শরীক নাই কিন্তু অবশ্য যেই শরীক আছে তাহার মালিকও আপনিই । এবং যে শরীক যে সমস্ত বস্তুর মালিক উহারও প্রকৃত মালিক আপনিই । সহীহ মুসলিম শরীফ আরো বর্ণিত আছে মুশরিকরা যখন

— পৃষ্ঠা ৩৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।