Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা ইউসুফ ৩৯৭ হইলে মৃত্যু কামনা করা জায়েয আছে। এই কারণে বসবাস করিতে লাগিলেন। তখন একদিন তাহার পুত্রগণ নির্জনে একে অপরকে বলিতে লাগিল আমরা আমাদের আব্বাকে এবং আমাদের ভাই ইউসুফ (আ)-কে যে কষ্ট দিয়াছি তাহা কি তোমাদের জানা নাই? তাহারা বলিল হা । এখন যদিও তাহারা আমাদিগকে ক্ষমা করিয়া দিবেন জান? অতঃপর তাহারা এই সিদ্ধান্ত গ্রহণ করিল যে, তাহারা তাহাদের আব্বার নিকট আসিয়া ক্ষমা প্রার্থনার জন্য অনুরোধ করিবে । অতঃপর একদিন তাহারা তাহাদের আব্বার পার্শে বসিল তখন হযরত ইউসুফ (আ)ও তাহার আব্বার অপর পার্শে বসা ছিলেন। তাহারা হযরত ইয়াকুব (আ) কে বলিলেন আব্বা! আমরা আপনার নিকট আজ এমন একটি গুরুতৃপূর্ণ বিষয় লইয়া আসিয়াছি যেরূপ গুরুতৃপূর্ণ বিষয় লইয়া আমরা কখনো আপনার নিকট আসি নাই। আর আজ আমরা এমন বিপদে লিপ্ত হইয়াছি যে আজ পর্যন্ত এইরূপে বিপদে কোন দিন লিপ্ত হই নাই। তাহাদের এই কাকুতি মিনতির কারণে হযরত ইয়াকুব (আ)-এর অন্তর বিগলিত হইল আর আন্বিয়ায়ে কিরামের অন্তরতো স্বাভাবিক ভাবেই অতি কোমল । তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, বৎসগণ! তোমাদের প্রয়োজন কি বল, তাহারা বলিল, আপনার তো আর এই কথা অজানা নাই যে আমরা আপনার সহিত ও আমাদের ভাই ইউসুফ (আ)-এর সহিত কি অসদ্যবহার করিয়াছি । তাহারা বলিল, আপনারা কি আমাদিগকে ক্ষমা করিয়া দেন নাই? তাহারা বলিলেন, হা, হযরত ইয়াকুব (আ)-এর পুত্রগণ আবার বলিল, আপনারা ক্ষমা করিয়া দিলেও উহা আমাদের কোন উপকার করিবে না যদি আল্লাহ আমাদিগকে ক্ষমা করিয়া না দেন। তখন ইয়াকুব (আ) বলিলেন, তাহা হইলে তোমরা কি চাও? তাহারা বলিল, আপনি আমাদের জন্য দু'আ করুন ইহাই আমাদের কাম্য । আল্লাহ তা'আলা আমাদিগকে ক্ষমা করিয়া দিয়াছেন, এই সম্পর্কে যখন আপনার নিকট অহী আসিবে তখন আমাদের সান্তনা হইবে ও চক্ষু শীতল হইবে । তাহা না হইলে সারা জীবন আমাদের সান্তনা হইবে না। রাবী বলেন, অতঃপর হযরত ইয়াকুব কিবলামুখী হইয়া দীড়াইলেন এবং হযরত ইউসুফ (আ) তাহার পিতার পশ্চাতে এবং তাহারা, সকলে তাহাদের উভয়ের পশ্চাতে অত্যন্ত বিনয়ের সহিত দাড়াইল। অতঃপর তিনি দু'আ করিলেন এবং ইউসুফ (আ) আমীন বলিলেন__ এইভাবে দু'আ হইতে লাগিল কিন্তু বিশ বছর যাবত তাহাদের দু'আ কবুল হইল না। এমনকি বিশ বছর পর্যন্ত যখন তাহাদের অন্তর ভয়ে প্রকম্পিত হইতে লাগিল তখন ইয়াকুব (আ)-এর নিকট হযরত জিবরীল (আ) অবতীর্ণ হইয়া বলিলেন, আল্লাহ তা'তালা আমাকে এই সুসংবাদসহ প্রেরণ করিয়াছেন যে তিনি আপনার দু'আ কবুল করিয়াছেন এবং আপনার পুত্রগণ যে অসদাচরণ করিয়াছে উহা তিনি ক্ষমা করিয়া

— পৃষ্ঠা ৩৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।