0০011191115 ৩৯৬ ] তাফসীরে ইবনে কাছীর পক্ষে অনুমতি আছে। শুন, যখন কেহ মৃত্যুবরণ করে তখন তাহার সকল আমল বন্ধ হইয়া যায়। মুমিনের আমল তাহার কল্যাণকে বৃদ্ধি করে। হাদীসটি শুধু ইমাম আহমদ রে) বর্ণনা করিয়াছেন। মৃত্যুর কামনা নিষিদ্ধ কেবল সেই ক্ষেত্রে যখন পার্থিব বিপদ আসে এবং কেবল মৃত্যু কামনাকারীর সত্তার সহিত উহা খাস হয়। কিন্তু যদি বিপদ দ্বীনের সহিত সম্পর্কিত হয় তখন মৃত্যু কামনা করা জায়েয আছে। যেমন পবিত্র ফিরআউন ইসলাম থরহণের দায়ে হত্যা করিবার ধমক দিয়াছিল। তাহারা তখন বলিয়াছিল ০১-০০০ 0৬৬ (০ ৮5215658 1, হে আমাদের প্রভু! আপনি আমাদের ধৈর্য দান করুন এবং ইসলামের উপর মৃত্যু দান করুন| হযরত মারইয়াম (আ)- এর যখন প্রসব বেদনা শুরু হইল এবং তিনি খেজুর তলায় আসিলেন তখন তিনি আল্লাহর দরবারে বলিয়াছিলেন ৫৮০: £ (৫... € 2৫3 3১১8০ 25510 হযরত মারইয়াম আ) যেহেতু বিবাহিতা ছিলেন নাঁ একমাত্র আল্লাহ কুদরতেই তিনি গর্ভবতী হইয়াছিলেন অতএব মানুষ তাহাকে অপবাদ দিবে এই লজ্জায় তিনি মৃত্যু কামনা করিয়া বলিয়াছিলেন হায়! যদি ইহার পূর্বেই আমার মৃত্যু হইয়া যাইত। যখন তিনি সন্তান প্রসব করিলেন তখন লোকেরা তাহাকে চিৎকার করিয়া বলিল 3 ৩4৮4704995৬ 654০৯ ২1555 ূ্ -68:4214%8 হে মারইয়াম তুমি তো বড় আশ্রল কাজ করিয়াছ তোমার পিতাও মন্দ লোক ছিলেন না আর তোমার মাতাও অসতী মহিলা ছিলেন না। কিন্তু আল্লাহ তা'আলা এই অপবাদ হইতে তাহার মুক্তির পথ বাহির করিয়া দিলেন তিনি যে শিশুকে প্রসব করিলেন সে সেই অবস্থায় বলিয়া উঠিল যে সে আন্মাহর বান্দা ও তীহার রাসূল। অতএব উহা একটি বিরাট মুজিা ও অলৌকিক ঘটনা হিসাবে চিহ্নিত হইল । ইমাম আহমদ ও তিরমিযী (র) হযরত মু'আয (রা) হইতে এই দু'আ বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) বলেন, হে আন্লাহ! যখন আপনি কোন সম্প্রদায়ের প্রতি ফিতনার ইচ্ছা করেন তখন আমাকে ফিৎনা মুক্ত রাখিয়া মৃত্যু দান করুন। ইমাম আহমদ (র)....মাহমুদ ইবন লবীদ হইতে মারফুরূপে বর্ণনা করেন। নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন, দুইটি বিষয়কে মানুষ অপছন্দ করে। ১. মানুষ মৃত্যু অপছন্দ করে অথচ মৃত্যু ফিতনা হইতে উত্তম। ২. মানুষ অল্প মাল অপছন্দ করে অথচ অল্প মাল হিসাব দেয়ার জন্য সহজতর । সারকথা হইল, দ্বীনের ব্যাপারে ফিৎনায় লিপ্ত
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।