0011191115 সূরা ইউসুফ ৩৯৫ আমাকে মৃত্যু দান করুন। হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করিয়াছেন অবশ্য তাহারা হাদীসটি এইরূপ বর্ণনা করিয়াছেন-_তোমাদের কেহ যেন বিপদের কারণে মৃত্যু কামনা না করে যদি সে ভাল লোক হয় তবে জীবিত থাকিয়া আরো ভাল কাজ করিবে আর যদি মন্দ লোক হয় তবে সম্ভবত সে জীবিত থাকিয়া তওবা করিয়া লইবে। কিন্তু সে যেন এইরূপ দু'আ করে “হে আল্লাহ যতকাল আমার পক্ষে জীবিত থাকা কল্যাণকর হয় আমাকে জীবিত রাখুন আর যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হবে আমাকে মৃত্যুদান করুন। ইমাম আহমদ (র).... উসামা (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন একবার আমরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট বসিলাম। অতঃপর তিনি আমাদিগকে নসীহত করিলেন, ফলে আমাদের অন্তর বিগলিত হইয়া গেল এবং সা'দ ইবনে আবূ অক্কাস (রা) কাদিতে লাগিলেন এবং বহু ভ্রন্দন. করিলেন, এবং তিনি বলিলেন আহ! যদি আমার মৃত্যু হইয়া যাইত। তখন নবী করীম- (স) বলিলেন, হে সা'দ! আমার নিকট বসিয়া তুমি কাদিতেছ? এইরূপ তিনি তিনবার বলিলেন । অতঃপর তিনি বলিলেন হে সা'দ যদি তোমাকে বেহেশতের জন্য সৃষ্টি করা হইয়া থাকে তবে তোমার দীর্ঘ জীবন ও নেক আমল তোমার পক্ষে উত্তম। ইমাম আহমদ ইবন হাম্বল (র).... আবূ হুরায়রাহ (র) হইতে বর্ণিত-__তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করিয়াছেন। তোমাদের কেহ যেন বিপদের কারণে মৃত্যু কামনা না করে আর উহা আসিবার পূর্বে উহার দু'আ ও হযরত আলী ইবনে আবু তালেব (রো) তাহার খিলাফতের শেষ দিকে যখন রাষ্ট্রীয় বিশৃংখলা দেখিতে পাইলেন এবং কোন উপয়েই উহার কোন সমাধা হইতেছিল না। তখন তিনি বলিলেন আল্লাহ । আপনি আমাকে মৃত্যদান করুন, আমি তাহাদিগকে বহু গালি দিয়াছি আর তাহারাও আমাকে বহু গালি দিয়াছে। ইমাম বুখারী (র) এর সঙ্গে যখন খুরাসানের শাসকের বিরোধ দেখা.দিল তখন তিনি দু'আ করিলেন হে আল্লাহ আমাকে মৃত্যু দিন। হাদীসে বর্ণিত যখন দজ্জালের আবির্ভাব হইবে তখন কেহ কবরের নিকট দিয়ে অতিক্রম করিবার সময় বলিবে, হায়। আমি যদি এখানে হইতাম । কারণ তখন নানা প্রকার ফেৎনা-ফাসাদ প্রকাশ ঘটিবে। এবং উহাতে লিপ্ত হইয়া তাহারা মৃত্যু কামনা করিবে । আবূ জাফর ইবনে জরীর (রা) বলেন, হযরত ইয়াকুব (আ)-এর পুত্ররা যাহারা হযরত ইউসুফ (আ)-এর সহিত অসদাচরণ করিয়াছিল, হযরত ইয়াকৃব (আ) তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিলেন, আল্লাহ তাআলা তাহাদিগকে ক্ষমা করিয়াছিলেন এবং তাহাদের তওবা কবৃল করিয়াছিলেন । কাসিম (রা) আমাদের নিকট বর্ণনা করিয়াছেন... তিনি আনাস ইবন মালেক (রা) হইতে বর্ণনা করেন তিনি বলেন, আল্লাহ তা'আলা যখন হযরত ইয়াকুব (আ)-এর যাবতীয় অশান্তি দূর করিয়া দিলেন এবং মিসরে সকলেই একত্রিত হইয়া যেন ও না করে। অবশ্য যদি কাহারো স্বীয় আমলের প্রতি পূর্ণ আস্থা থাকে তবে তাহার
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।