Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা ইউসুফ ৩৯৩ ইউসুফ (আ)-এর মাঝে পয়ত্রিশ বছর বিচ্ছেদ ছিল। মুহাম্মদ ইবন ইস্হাক (র) বলেন, হযরত ইউসুফ (আ) হযরত ইয়াকুব (আ) হইতে আঠার বছর কাল দূরে ছিলেন। তিনি আরো বলেন, ইয়াহুদী ও খৃষ্টানরা বলে, হযরত ইউসুফ (আ) হযরত ইয়াকুব হইতে চল্লিশ বছর কিংবা অনুরূপ কাল দূরে ছিলেন। হযরত ইয়াকুব (আ) মিসর আগমন করিবার পর হযরত ইউসুফ (আ)-এর সহিত সতের বছর ছিলেন। অতঃপর তিনি মৃত্যবরণ করেন। আবু ইসহাক ছবাইয়ী (রা) আবু-আবীইদা হইতে বর্ণনা করেন তিনি আবদুল্লাহ ইবনে মসউদ (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, বনী ইসরাঈল যখন মিসর প্রবেশ করেন তখন তাহাদের সংখ্যা ছিল তেষট্টিজন। এবং মিসর হইতে যখন বাহির হন তখন ছিল ছয় লক্ষ সত্বুর জন আবূ ইসহাক (র) মসরূক রে) হইতে বর্ণিত তিনি বলেন যখন মিসরে প্রবেশ করেন তখন তাহারা ছিলেন তিন শত নব্বই জন পুরুষ ও স্ত্ী। মুসাইব উবাইদাহ (€র) মুহাম্মদ ইবন কা'ব আল কুরাী হইতে তিনি আব্দুল্লাহ ইবন শাদ্দাদ (র) হইতে বর্ণনা করেন__ হযরত ইয়াকুব (আ) যখন হযরত ইউসুফ (আ) সহিত মিলিত হন তখন স্ত্রী ও পুরুষ মিলিয়া তাহাদের মোট সংখ্যা ছিল ছিয়াশি জন। আর তাহারা যখন মিসর ত্যাগ করিয়াছিল তখন তাহাদের মোট সংখ্যা ছিল ছয় লক্ষেরও উর্ধ্বে। ১৪ ৬ ৫ পা পর্ট পর ১৮০৩ ৩: রঃ টি ০০১৬০ 0৯ পাটির ১০১. হে আমার প্রতিপালক তুমি আমাকে রাজ্য দান করিয়াছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়াছ। হে আকাশমন্ডলী ও পৃথিবীর স্রষ্টা তুমিই ইহলোক ও পরলোকে আমার অভিভাবক । তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দাও এবং আমাকে সৎ-কর্মপরায়ণদিগের অন্তর্ভুক্ত কর। তাফসীর ঃ হযরত ইউসুফ (আ)-এর প্রতি আল্লাহর নিয়ামত যখন পূর্ণ হইল অর্থাৎ আল্লাহ তাআলা তাহার মাতা-পিতাকে তাহার নিকট পৌছাইয়া ছিলেন, নবুয়ত ও সাম্রাজ্য দান করিলেন তখন তিনি তাহার প্রতিপালকের নিকট এই দু'আ করিলেন যে, আল্লাহ তা'আলা যেমন তাহার প্রতি এই সমস্ত নিয়ামত দুনিয়ায় বর্ষণ করিয়াছেন অনুরূপভাবে আখিরাতেও যেন তাহার প্রতি রহমত বর্ষণ করা হয় এবং মৃত্যুকালে যেন তাহাকে ইসলামের ওপর অটল রাখিয়া মৃত্যু দান করেন। যাহ্হাক (রা) বলেন, কাছীর_€৫ ০৩৬)

— পৃষ্ঠা ৩৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।