Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৯০ তাফসীরে ইবনে কাছীর ৩১০: ১1 (ভাষালংকার শান্ত) এর একটি বিধান। আসলে আয়াতের অর্থ হইল ইউসুফ (আ.) প্রথম কাফেলার লোকদিগকে বলিয়াছিলেন, তোমরা ইনশাআল্লাহ নিরাপদে প্রবেশ কর। সিংহাসনে উপবিষ্ট করিলেন। কিন্তু আল্লামা ইবনে জারীর (র) ইহার প্রতিবাদ করিয়া আল্লামা সুদ্দীর মতকে উল্লেখ করিয়াছেন, তিনি বলেন, হযরত ইউসুফ (আ) তাহার পিতা মাতাকে অভ্যর্থনা করিয়া তাহাদিগকে নিজের কাছে স্থান দিলেন কিন্তু যখন তাহারা শহরের দ্বারে পৌছিলেন তখন তাহাদিগকে তিনি বলিলেন, এখন নিরাপদেই শহরে প্রবেশ করুন। কিন্তু এই ব্যাখ্যায় দ্বীমত আছে কারণ, 21$% অর্থ, ঘরে স্থান দান করা আর এখানে এই অর্থ গ্রহণ করিবার জন্য কোন বাধা নাই অর্থাৎ হযরত ইউসুফ (আ) এর নিকট প্রবেশ করিবার এবং তাহাদিগকে আশ্রয় দান করিবার পর তিনি তাহাদিগকে এই কথা বলিয়াছিলেন, আপনারা মিসরে নিরাপদে বসবাস করুন 114 দ্বারা 1৫ :4 বুঝান হইয়াছে। অর্থাৎ আপনারা পূর্বে দুর্ভিক্ষ ও অভাব-অনটনের যে কষ্ট ভোগ করিয়াছেন উহা হইতে এখানে নিরপদে বসবাস করুন । বলা হইয়া তাকে যে হযরত ইয়াকুব (আ)-এর শুভাগমনের ফলে মিসরবাসীদের উপর হইতে অবশিষ্ট বছরগুরির দুর্ভিক্ষের সমাপ্তি ঘটিয়া যায়। যেমন রাসূলুল্লাহ (সা) মক্কাবাসীদের উপর দুর্ভিক্ষ অবতীর্ণ হইবার জন্য বদ দু'আ করিয়াছিলেন । তিনি আল্লাহর দরবারে এই দু'আ করিয়াছিলেন হে আন্মাহ! তাহাদের উপর হযরত ইউসুফ (আ)-এর সাত বছরের দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ অবতীর্ণ করিয়া আমার সাহায্য করুন। অতঃপর তাহারা যখন পুনরায় রাসূলুল্লাহ (সা)-এর নিকট কাকুতি মিনতি করিয়া তাহার নিকট দুর্ভিক্ষ দূর করিবার জন্য আন্মাহর দরবারে দু'আ করিবার দরখাস্ত করিল এবং এই উদ্দেশ্যে আবৃ সুফিয়ানকে তাহার নিকট পাঠাইয়া দিল তখন রাসূলুল্লাহ (সা) তাহাদের উপর হইতে দুর্ভিক্ষ সরাইয়া দেওযার জন্য দু'আ করিলেন। আল্লাহ তা'আলা তাহার দু'আর বরকতে দুর্ভিক্ষ দূর করিয়া দিলেন। 2:51 44 ৫91 413 সুদ্দী ও আব্দুর রহমান ইবনে আসলাম রে) বলেন, ১1 দ্বারা হযরত ইউসুফ (আ)-এর পিতা ও খালাকে বুঝান হইয়াছে। হযরত ইউসুফ (আ)-এর মাতা পূর্বেই মৃত্যুবরণ করিয়াছিলেন । মুহাম্মদ ইবনে ইসহাক ও ইবনে জরীর (র) বলেন, ইউসুফ (আ)-এর পিতা-মাতা উভয় জীবিত ছিলেন। ইবনে জরীর (র) বলেন, তীহার মাতার মৃত্যুর উপর কোন দলীল নাই। পবিত্র কুরআন দ্বারাও প্রকাশ্যভাবে এই কথাই বুঝা যায়। পূর্ববর্তী ও পরবর্তী কালামের ভাবধারায় এই মতই সত্য বলিয়া প্রমাণিত হয় ।

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।