Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা ইউসুফ ৩৮১ একথাও আছে যে হযরত ইউসুফ যখন বিনিয়ামীনকে গ্রেফতার করিয়াছিলেন তখন হযরত ইয়াকুব আ) তাহার নিকট দয়ার প্রার্থনা করিয়া চিঠি লিখিয়াছিলেন যেন তিনি তাহার পুত্রকে মুক্তিদান করেন। তিনি ইহাও লিখিয়াছিলেন যে আমরা বিপদগ্রস্থ পরিবারের লোক। ইবরাহীম (আ)-কে আগুনে নিক্ষেপ করা হইয়াছিল, ইসহাক (আ)-কে যবাই করিবার জন্য পেশ করা হইয়াছিল আর ইয়াকৃব (আ) হযরত ইউসুফ (আ)-এর বিচ্ছেদের আগুনে বিদগ্ধ হইয়াছিলেন। তখন তাহার পুত্রদের অন্তর বিগলিত হইল এবং তাহারা পিতার অবস্থার প্রতি লক্ষ্য করিয়া তাহাকে বুঝাইতে শুরু করিল। তাহারা বলিল, (55৫5 ১8৬5 ঠি_$ 25 41115 আপনি তো সর্বদা ইউসুফেরই আলোচনা করিতেছেন ।২,১ 2%৫,%- এমন কি তাহার আলোচনা করিতে করিতে একেবারেই দুর্বল হইয়া পড়িবেন। - ১5104 ১০ 2১$-% কিংবা আপনি মৃত্য বরণ করিবেন। অর্থাৎ আপনার এই অবস্থা চলিতে থাকিলে আমাদের আশংকা যে আপনার মৃত্যু হইয়া যাইবে । 8 ০1 03025০25128 3 (24 0.$ তিনি বলিলেন আমার চিন্তা ও অস্থিরতার অভিযোগ কেবল আল্লাহর নিকট করিতেছি ডিল 410 ০০ + 127, অর্থাৎ আল্লাহর নিকট আমি সর্বপ্রকার কল্যাণেরই আশা করি। এই আয়াত প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত তিনি বলেন, হযরত ইউসুফ (আ) যে স্বপ্ন দেখিয়াছেন উহা আমি (ইয়াকুব) সত্য মনে করি এবং সেই স্বপ্ন এক সময় অবশ্যই বাস্তবে পরিণত হইবে । আওফী এই প্রসঙ্গে বলেন, ইউসুফের স্বপ্ন সত্য এবং একদিন আমি (ইয়াকুব) তাহাকে সিজদা করিব । ইবনে আবু হাতিম (রা)....আসাম ইবন মালেক (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন হযরত ইয়াকুব (আ)-এর একজন বন্ধু ছিলেন.একদিন তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন কি কারণে আপনার দৃষ্টি শক্তি লোপ পাইয়াছে এবং আপনার পিঠ কুজ হইয়াছে। তিনি বলিলেন দৃষ্টি শক্তি তো ইউসুফের জন্য কীদিতে কীদিতে শেষ হইয়াছে আর বিনিয়ামীনের চিন্তায় আমার পিঠ কুজ হইয়াছে । অতঃপর হযরত জিবরীল (আ) তাহার নিকট আগমন করিলেন এবং তিনি বলিলেন, হে ইয়াকুব! আল্লাহ তা'আলা আপনাকে সালাম জানাইয়া বলিয়াছেন, আমাকে ছাড়া অন্য কাহার নিকট অভিযোগ করিতে কি আপনার লজ্জা বোধ হয়না? তখন তিনি বলিলেন আমি কেবল আল্লাহর নিকটই আমার যাবতীয় চিন্তা-ভাবনার অভিযোগ করিতেছি। তখন হযরত জিবরীল (আ) বলিলেন, আপনি যাহার অভিযোগ করিতেছেন আল্লাহ উহা জানেন। হাদীসটি গরীব ও মুনকার ।

— পৃষ্ঠা ৩৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।