0০011191115 ৩৬৪ তাফসীরে ইবনে কাছীর হযরত ইয়াকৃব (আ) ও তাহার সন্তানরা বসবাস করিত। এই সময় হযরত ইউসুফ (আ) খাদ্যদ্রব্যের প্রতি কঠোর সতর্ক দৃষ্টি রাখিলেন এবং বিরাট খাদ্যভান্ডার সং্হ করিলেন। তখন হযরত ইউসুফ (আ) বাহিরের প্রত্যেক আগত্ৃককে এক উট বোঝাই খাদ্যদ্রব্য দান করিতে লাগিলেন । আর তিনি নিজে এবং সেনাবাহিনী এমন কি মিসর সম্টও কেবল দুপুর বেলা একবার মাত্র এক আধ লুকমা খাদ্য আহার করিতেন । মিসরবাসীদের পক্ষে ইহা ছিল এক অপূর্ব রহমত । কোন কোন তাফসীরকার বলেন, হযরত ইউসুফ (আ) প্রথম বছরে তাহাদের নিকট মালের বিনিময়ে খাদ্য বিক্রয় অনুরূপভাবে তৃতীয়, চতুর্থ বছরেও আসবাব পত্রের বিনিময়ে বিক্রয় করিতেন । এমনকি তিনি যখন তাহাদের সমস্ত ধন-সম্পদের মালিক হইয়া গেলেন তখন অবশেষে তাহাদের জীবনের ও সন্তান-সন্তুতির বিনিময়ে বিক্রয় করিতেন এবং পরে তিনি তাহাদিগকে আযাদ করিয়া দিলেন এবং তাহাদের মালও ফিরাইয়া দিলেন। অবশ্য এই কথা সত্য কি মিথ্যা উহা আল্লাহই ভাল জানেন, তবে রেওয়ায়েতটি ইসরাঈলী রেওয়ায়েত যাহা আমরা বিশ্বাসও করিতে পারিনা আর অবিশ্বাস ও করি না । মোটকথা বহিরাগতদের মধ্যে হযরত ইউসুফ (আ)-এর ভাইরাও ছিল যাহারা তাহাদের পিতার :. নির্দেশে আসিয়াছিল। তাহারা এই কথা জানিতে পারিয়াছিল যে মিসরের আযীয মালের বিনিময়ে খাদ্যদ্রব্য দান করেন অতএব হযরত ইয়াকুব (আ) তাহার পুত্রদিগকে তথায় পাঠাইলেন এবং হযরত ইউসুফ (আ)-এর আপন ভাই বিনিয়ামীন যিনি হযরত ইউসুফ (আ)-এর পরে তাহার সর্বাধিক প্রিয় পুত্র ছিলেন তাহাকে নিজের নিকট রাখিয়া দিলেন, আর অবশিষ্ট দশজনকে. পাঠাইয়া দিলেন। তাহারা যখন মিসরে পৌছল তখন হযরত: ইউসুফ (আ) শাহী প্রতাপের সহিত উপবিষ্ট ছিলেন। তিনি তাহাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিতেই তাহাদিগকে চিনিয়া ফেলিলেন কিন্তু তাহারা তাহাকে চিনিতে পারিল না। কারণ তাহারা তাহাকে অতি অল্প বয়সেই ছাড়িয়াছিল এবং বিদেশী কাফেলার নিকট তাহাদের জানা ছিল না। ফলে তাহারা এই কথা ভাবিতেও পারে নাই যে, সেই ইউসুফ এতবড় মর্যাদার অধিকারী হইবেন । কাজেই তাহাকে তাহারা চিনিতে পারেন নাই । কিন্তু হযরত ইউসুফ (আ) তাহাদেরকে চিনিয়া ফেলিয়াছিলেন। সুদ্দী রে) বলেন, হযরত ইউসুফ (আ) তাহাদের সহিত এমনভাবেই কথা বলিতে লাগিলেন যেন তিনি তাহাদিগকে চিনতেই পারেন নাই। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আমার এই শহরে তোমরা কি জন্য আসিয়াছ? তাহারা বলিল, হে আযীয! আমরা খাদ্যদ্রব্য লইবার জন্য আসিয়াছি। তিনি বলিলেন, সম্ভবতঃ তোমরা গোয়েন্দা,
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।