Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা ইউসুফ ৩৫৭ তাফসীর £ আন্নাহ্‌ তা'আলা ইরশাদ করেন বাদশাহর দৃত স্বপ্নের তাবীর শুনিয়া প্রত্যাবর্তন করিল এবং হযরত ইউসুফ (আ)-এর তাবীর তাহার খুব পছন্দ হইল আর তিনি যে একজন অতি উন্নত চরিত্রের অধিকারী তাহাও তাহার বুঝিতে অবশিষ্ট থাকিল না। অতএব তিনি দরবারের লোকাদিগকে বলিলেন ১ 2: অর্থাৎ ইউসুফ (আ)-কে কারাগার হইতে বাহির করিয়া আমার নিকট হাযির কর কিন্তু বাদশাহর দূত আসিয়া যখন তাহাকে কারাগার হইতে মুক্তির সংবাদ জানাইল, তখন তিনি কারাগার হইতে বাহির হইতে অস্বীকার করিলেন যাবৎ না, বাদশাহ ও তাহার প্রজাদের নিকট এই কথা প্রমাণিত হয় যে তিনি একজন নির্দোষ ও নিষলুষ চরিত্রের অধিকারী । এবং আযীযের স্ত্রীর পক্ষ হইতে যে দোষ অর্পণ করা হইয়াছে উহা সম্পূর্ণ ভিত্তিহীন। আর তাহাকে যে কারাগারের শাস্তি প্রদান করা হইয়াছে উহা কোন অপরাধের কারণে নহে বরং উহা ছিল সম্পূর্ণ যুলুম ও অবিচার । অতএব তিনি দূতকে বলিলেন 4) 411 £২)! তুমি তোয়ার মনীবের নিকট গিয়া আমার কারাগারে নিক্ষিপ্ত হওয়ার ব্যাপারে পূর্ণ তদন্ত করিতে বল। হাদীস শরীফে হযরত ইউসুফ (আ)-এর ধৈর্য ও তাহার জদ্রতার প্রশংসা করা হইয়াছে। বুখারী মুসলিম ও অন্যান্য হাদীসগ্রন্থসমূহে ইমাম জুহরী (রা) হইতে বর্ণিত। তিনি সায়ীদ ও আবূ সালমাহ হইতে তিনি হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন-_- রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন “আমরা হযরত ইবরাহীম (আ) অপেক্ষা সন্দেহ পোষণ করিতে অধিক হকদার যখন তিনি এই কথা বলিয়াছিলেন, হে আমার প্রতিপালক,আপনি মৃতকে জীবিত করেন কিরূপে ? উহা আমাকে একটু দেখিবার সুযোগ দিন। আর আল্লাহ্‌ তা'আলা হযরত লৃত (আ)-এর প্রতি অনুগ্ধহ করুন, তিনি কোন শক্তিশালী গোত্রের আশ্রয় প্রার্থনা করিতেছিলেন। আর হযরত ইউসুফ (আ) যতকাল কারাগারে বন্দী ছিলেন যদি আমি ততদিন বন্দী থাকিতাম তবে আমি আহ্বানকারীর ডাকে অবশ্যই সাড়া দিতাম ।” ইমাম আহমদ (র) বলেন, আফফাল (র)....আবু হুরায়রা (রা) হইতে তিনি হযরত নবী করীম (সা) হইতে 12 412: উ॥ঠত। | 2০০ 0 এর তাফসীর প্রসংগে বর্ণনা করেন তিনি বলেন, “যদি আমি হযরত ইউসুফ (আ)-এর স্থলে হইতাম তবে সাথে সাথেই আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিতাম এবং দোষমুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করিতাম না। আবদুর রাষ্যাক (র) বলেন, ইবন উয়াইনাহ্‌ (র)....ইক্রিমাহ হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন ৫ আমিতো হযরত ইউসুফ আ)-এর ধৈর্য ও জদ্রতায় বিম্মিত না হইয়া পারিনা দেখতো! স্বপ্নে বাদশাহ সাতটি দুর্বল ও মোটাতাজা গরু দেখিয়া তাহার নিকট উহার তাবীর জিজ্ঞাসা করেন অথচ তিনি বিনা

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।