Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৬ তাফসীরে ইবনে কাছীর বিলাই অর্থাৎ- “হে রাসূল! আল্লাহ্‌ আপনার দু'আ শুনিয়া থাকেন এবং তিনি জানেন__ কে আপনার দু'আ পাইবার যোগ্যতা রাখে ।' ইমাম অহমদ (র)....হযরত হোযায়ফা রো) হইতে বর্ণনা করিয়াছেনঃ “তিনি বলেন নবী করীম (সো) যখন কোনো ব্যক্তির জন্যে দু'আ করিতেন, তখন তিনি তাহার সহিত তাহার, পুত্র-কন্যাসহ এবং তাহার পৌত্র-পৌত্রীগণ ও দৌহিত্র-দৌহিত্রীগণের জন্যেও দু'আ করিতেন ।' উক্ত রেওয়ায়াতকে ইমাম আহ্মাদ আবার আবু নু'আইম (র)....ইবৃনে হোযায়ফা হইতে বর্ণনা করিয়াছেন। উক্ত সনদের রাবী মিস্আর (র) বর্ণনা করিয়াছেন যে, উক্ত রেওয়ায়াতকে তাহার শায়েখ একবার হযরত হোযায়ফা (রা)-এর মাধ্যমেও বর্ণনা করিয়াছেন। আয়াতদ্বয়ের দ্বিতীয় আয়াতে আল্লাহ্‌ তাআলা তাহার পথে সাদকা প্রদান করিবার জন্যে এবং তাহার নিকট তাওবা. করিবার জন্যে মু'মিনদিগকে উদ্দুদ্ধ করিতেছেন । প্রকৃতপক্ষে উক্ত দুইটি নেক আমল বান্দার বদ আমলকে তাহার আমল-নামা হইতে দূর করিয়া দেয় । আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন-__'আল্লাহর যে সকল বান্দা গোনাহ্‌ হইতে তাহার নিকট তাওবা করে, তিনি তাহাদের তাওবা কবৃল করিয়া থাকেন আর তাহার যে সকল বান্দা হালাল পথে উপার্জিত মাল হইতে তাহার পথে সাদকা প্রদান করে, তিনি তাহাদের নিকট হইতে উহা গ্রহণ করেন এবং কবুল করেন।' বস্তুতঃ আল্লাহ্‌ তা'আলা তাহার কোনো বান্দার সাদকাকে কবুল করিলে তিনি উহাকে বৃদ্ধি করিতে করিতে উহার একটা খেজুরকে ওহোদ পাহাড়ের সমতুল্য করিয়া দেন। ইমাম তিরমিযী (র)....হযরত আবূ হোরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেনঃ তিনি বলেন, নবী করীম (সা) বলিয়াছেন___“আল্লাহ্‌ তা'আলা বান্দার সাদকা কবুল করেন এবং উহাকে স্বীয় দক্ষিণ হস্তে গ্রহণ করেন। অতঃপর তিনি উহাকে এইরূপে লালন-পালন করিয়া বড়ো বানাইতে থাকেন ।'যেরূপে তোমরা অশ্ব-শাবককে লালন-পালন করিয়া বড়ো বানাইতে থাকো। হযরত আবূ হোরায়রা (রা) বলেন, নিম্নোক্ত আয়াতসমূহে নবী করীম (সা)-এর উক্ত বাণীর সমর্থন রহিয়াছেঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ টি ৬ € 4 324 পনি 2১51120134০॥: ১151১15552580 0855 2 ০0-0 রি 22515 66৫1 “তাহারা নাকি জানেনা যে, আল্লাহ্‌ তিনি-ই স্বীয় বান্দাদের নিকট হইতে তাওবা কবৃল করিয়া থাকেন এবং সাদকাসমূহ গ্রহণ করিয়া থাকেন? আর (তোহারা কি জানে না) যে, তিনিই তাওবা কবৃলকারী ও কৃপাময়” (তাওবা-১০৩)।

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।