0০011191115 সূরা ইউসুফ ৩৪৭ কারণ ছিল বাদশার খাবারে বিষ মিশ্রিত করিবার ষড়যন্ত্রে তাহারা লিপ্ত ছিল বলিয়া বাদশা তাহাদের প্রতি সন্দেহ করিয়াছিলেন। হযরত ইউসুফ (আ) ইতিমধ্যেই দানশীলতা, আমানত, সত্যতা, সদাচরণ ও অতিরিক্ত ইবাদত, স্বপ্নের তাবীর, কয়েদীর অর্জন করিয়াছিলেন । উল্লেখিত যুবকদ্বয় যখন কারাগারে প্রবেশ করিল তখন তাহারা হযরত ইউসুফ (আ)-কে অতিশয় ভালবাসিতে লাগিল। একদিন তাহারা বলিয়া বসিল আমরা তো আপনাকে খুব ভালবাসী। তখন তিনি বলিলেন, আল্লাহ্ তোমাদিগকে বরকত দান করুন। কিন্তু ব্যাপার হইল, যে ব্যক্তিই আমাকে ভালবাসিয়াছে তাহার তাহার কারণে আমার ক্ষতি হইয়াছে । আমার আব্বা আমাকে ভালবাসিতেন। তাহার কারণেও আমি বিপর্যস্ত হইয়াছি। আর আধীযের স্ত্রীও আমাকে অনুরূপ ভালবাসিয়াছে। তখন তাহারা বলিল, আল্লাহর কসম আমরা তো কেবল ভালবাসিতেই পারি । অতঃপর তাহারা একদিন স্বপ্রে দেখিল। মদ প্রস্তুতকারক দেখিল সে আঙ্গুর হইতে রস বাহির করিতেছে। হযরত আব্দুল্লাহ্ ইবন মসউদ (রা) (২১০ 4৮21 5401 | পড়িতেন। ইবনে আবু হাতিম আহম্মদ ইবনে সিনান র)...আবুল্লাহ ইবন মসউদ (রো) হইতে বর্ণনা করেন যে তিনি এখানে ৮5১--- «1 পড়িতেন। (আমি আঙ্গুরের রস বাহির করিতেছি)। যাহ্হাক (র) 221 )1 2 এর তাফসীর প্রসংগে বলেন এখানে 2 অর্থ ($০ অর্থাৎ আঙ্গুর। তিনি বলেন, আম্মানের লোকেরা আঙ্গুরকে ?%:হ বলে। ইকরিমাহ্ রে) বলেন যুবকটি হযরত ইউসুফ (আ)-কে বলিল, আমি স্বপ্নে দেখিতে পাইলাম, আমি আঙ্গুরের লতা লাগাইয়াছি এবং উহাতে আঙ্গুর ধরিয়াছে অতঃপর আঙ্গুর ছিড়িয়া উহার রস বাহির করিয়াছি এবং বাদশাকে উহা পান করিতে দিয়াছি। অতঃপর হযরত ইউসুফ বলিলেন তুমি তিন দিন পর কারাগার হইতে মুক্ত হইয়া আবার বাদশাকে আঙ্গুরের মদ পান করাইবে। আর দ্বিতীয় যুবক বলিল, আমি স্বপ্রযোগে দেখিয়াছি যে আমি রুটি বহন করিতেছি । আর পাখিরা উহা খাইতেছে। আপনি ইহার তাবীর বলিয়া দিন। অধিকাংশ তাফসীরকারের মতে যাহা প্রসিদ্ধ তাহা হইল তাহারা উভয়েই স্বপ্ন দেখিয়া হযরত ইউসুফ (আ)-এর নিকট উহার তাবীর জিজ্ঞাসা করিয়াছেন। ইবনে জরীর (র) বলেন, অকী! ও ইবনে হুসাইদ (র).... আব্দুল্লাহ্ ইবনে মসউদ হইতে বর্ণিত। তিনি বলেন ইউসুফ (আ)-এর সঙ্গীরা স্বপ্রে কিছুই দেখিতে পায় নাই এবং তাহারা ইউসুফ (আ)-কে পরীক্ষা করিবার উদ্দেশ্যে মিথ্যা স্বপ্ন গড়িয়া তাহার নিকট উহার তাবীর জিজ্ঞাসা করিয়াছিল ।
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।