0০011191115 সূরা ইউসুফ ৩৪৩ 24215 6551 510 আর ইউসুফ (আ) যাহাকে অন্য একটি ঘরে গোপন করিয়া রাখিয়াছিল তাহাকে তাহাদের সম্মুখে হাযির হইবার জন্য নির্দেশ দিল। £$2 1515 £?১,৫1 যখন তিনি বাহির হইয়া আসিলেন এবং তাহারা তাহারা তাহাকে দেখিতে পাইল তখন তাহারা তাহাকে অনেক বড় মনে করিল এবং তাহার রূপ-সৌন্দর্য দেখিয়া তাহারা এতই অভিভূত হইয়া পড়িল যে, লেবু কাটিতে গিয়া তাহারা তাহাদের হাত কাটিয়া ফেলিল। হযরত মুজাহিদ ও কাতাদাহ (র) বলেন, তাহারা তাহাদের হাত কাটিয়া ছুরিটি নিক্ষেপ করিয়া দিল। অনেক তাফসীরকারের মতে আযীযের স্ত্রী শহরের আমন্ত্রিত মেয়েরা যখন তাহাদের পানাহার শেষ করিয়াছিল তখন তাহাদের সম্মুখে লেবু রাখিয়া প্রত্যেককে একটি একটি ছুরি দিল এবং তাহাদিগকে বলিল, তোমরা কি ইউসুফকে দেখিতে চাও। তাহারা সকলেই বলিল, হা, অতঃপর হযরত ইউসুফকে ডাকিয়া আনা হইল, তখন তাহারা তাহাকে দেখিতে পাইল, অতঃপর তাহাকে ফিরিয়া যাইতে বলিল, যেন তাহাকে সম্মুখ ও পিছন উভয় দিক দিয়াই দেখা সম্ভব হয়। অতঃপর তিনি ফিরিয়া গেলেন তখন উপস্থিত মেয়েরা লেবুর পরিবর্তে হাত কাটিয়া বসিল। অথচ তখন ব্যাথার অনুভূতি তাহাদের হইল না। কিন্তু হযরত ইউসুফ (আ)-এর চলিয়া যাওয়ার পর তাহারা হাতের ব্যাথা অনুভব করিল । তখন আধযীযের স্ত্রী বলিল, তোমরা একবার দেখিয়াই এই কান্ড করিয়াছ এখন তোমরাই বল আমার অবস্থা কি হইতে পারে ১111:5215 (2 411 ১: 91$$ তখন তাহারা বলিল, “আল্লাহ্র কসম, এ কোন মানুষ নহে বরং এ তো একজন সম্মানিত ফিরিশতা ।” অর্থাৎ আমরা ইউসুফ (আ)-এর যে রূপ-সৌন্দর্য দেখিতে পাইয়াছি তাহার প্রেক্ষিতে আমরা তোমার কোন দোষ ধরিতে পারি না। তাহারা হযরত ইউসুফ (আ)-এর ন্যায় অত সুন্দর মানুষ কখনো দেখিতে পায় নাই এমন কি তাহার কাছাকাছি সুন্দরও কোন লোক দেখিতে পায় নাই। কারণ হযরত ইউসুফ (আ)-কে অর্ধেক সৌন্দর্য-দান করা হইয়াছিল । বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত । মিরাজের ঘটনাকালে হযরত মুহাম্মদ (সা) তৃতীয় আসমানে হযরত ইউসুফ (আ)-এর নিকট দিয়া অতিক্রম করিয়াছিলেন, তিনি বলেন তখন আমি দেখিলাম হযরত ইউসুফ (আ)-কে অর্ধেক সৌন্দর্য দান করা হইয়াছে। হাম্মাদ, ইবনে সালামা (রে) সাবেত হইতে তিনি হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেন, হযরত ইউসুফ (আ) ও তাহার মাতাকে অর্ধেক সৌন্দর্য দান করা হইয়াছে। সুফিয়ান সাওরী (রে)....আব্দুল্লাহ্ ইবন মসউদ (রা) হইতে বর্ণনা করেন, হযরত ইউসুফ (আ) ও তাহার মাতাকে সমস্ত সৌন্দর্যের এক তৃতীয়াংশ দান করা হইয়াছিল। আবূ ইসহাক (র) আবুল আওয়াস (র) হইতে তিনি আব্দুল্লাহ্ ইবন
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।