Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৪০ তাফসীরে ইবনে কাছীর সাক্ষ্যদাতা বাদশার একজন বিশিষ্ট লোক ছিল। মুজাহিদ, ইকরিমাহ, হাসান, কাতাদাহ্‌, সুদ্দী, মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইসহাক (র) ও অন্যান্যরা বলেন, সাক্ষ্যদাতা একজন বয়সী লোক ছিল। যায়দ ইবনে আসলাম ও সুদ্দী (র) বলেন লোকটি মহিলাটির চাচাত ভাই ছিল । হযরত ইবনে আব্বাস (রা) বলেন, লোকটি বাদশার একজন নিজস্ব লোক ছিল । ইবনে ইসহাক (র) বলেন, যুলায়খা বাদশা রাইয়ান ইবনে অলীদের ভাগী ছিল। আওষী (র) হযরত ইবনে আববাস (রা) হইতে ০১ ২১ ।$1%1-এর তাফসীর প্রসংগে বর্ণনা করেন, সাক্ষ্যদাতা ক্রোড়ের একটা ছোট শিশু ছিল! হযরত আবু হুরায়রা (রা) হেযাষ ইবন ইয়াসাফ, হাসান, সায়ীদ ইবনে জুবাইর, যাহহাক ইবন সুবাহিম (র) ও অনুরূপ মত প্রকাশ করিয়াছেন, তাহারা বলেন, সাক্ষ্যদাতা একটি ছোট শিশু ছিল। ইবনে জরীর এই মতকেই প্রাধান্য দিয়াছেন। এই সম্পর্কে একটি মারফৃ' হাদীসও বর্ণিত হইয়াছে । ইবনে জারীর (র) বলেন, হাসান ইবনে মুহাম্মদ রে)....হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করেন যে চার ব্যক্তি শিশু কালেই কথা বলিয়াছেন, হযরত ইউসুফ (আ) এর সাক্ষ্যদাতা তাহাদেরই একজন । হাম্মাদ ইবনে সালামাহ্‌ (র)....ইবৃনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন তিনি বলেন, চার ব্যক্তি শিশুকাকেই কথা বলিয়াছে__ ইবনে মাশেতাহ বিনতে ফিরআউন, ইউসুফ (আ)-এর সাক্ষী জুরাইজ এর ঘটনায় এক সাথী ও হযরত ঈসা ইবনে মারইয়াম (আ) লাইস ইবনে আবু সুলাইম (র) মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন উহা কেবল আল্লাহ্‌র নির্দেশ ছিল কোন মানুষ ছিল না। কিন্তু তাহার এ মন্তব্যটি গরীব । ॥7%5 ১৩০৫৪ 2০:০৪ 40155 18$ অর্থাৎ মহিলাটির স্বামীর নিকট যখন হযরত ইউসুফ (আ) এর সত্যতা এবং তাহার স্ত্রীর মিথ্যাবাদী হওয়া প্রমাণিত হইল তখন তিনি বলিলেন 454 , £% এই যুবকের প্রতি মিথ্যা অপবাদ ও তাহাকে বে-ইয্যত করা তোমাদেরই যড়যনত্র ছাড়া কিছু নহে। ?৮: %২,৫ ৫ নিসন্দেহে তোমাদের ষড়যন্ত্র বড়ই গুরুতর । অতঃপর তিনি হযরত ইউসুফ (আ)-কে এই বিষয়টি গোপন করিবার নির্দেশ দিলেন ।€% 22 25১21 :৯:৬% ইউসুফ! তুমি বিষয়টি এড়াইয়া যাও এবং ইহা কাহারও নিকট প্রকাশ করিও না। 4১5] এ১১৫৪50 অতঃপর তিনি তাহার স্ত্রীকে বলিলেন, আসল অপরাধী তুমিই অতএব তুমি আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা কর। লোকটি নরম প্রকৃতির ছিলেন কিংবা তাহার স্ত্রী মাযুর মনে করিয়াছিলেন, কারণ তাহার স্ত্রী যাহা কিছু দেখিতে পাইয়াছিল তাহার প্রতি ধৈর্য-ধারণ করা সম্ভব ছিল না এই কারণেই তিনি তাহাকে বলিলেন, তুমি এই যুবকের সহিত যে কুমতলব পোষণ করিয়া ছিলে তাহা হইতে তওবা কর প্রকৃত অপরাধীণী তুমিই ইউসুফ সম্পূর্ণ নির্দোষ নিষ্পাপ ।

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।