0০011191115 রি তাফসীরে ইবনে কাছীর ৫.5. ৫৫6৫ ১৮14ব্ঘ৮ ৫৫৫ ৯:৫৫ ০৫ 40)15654৩/ 0052215 ৫7 ৩৪ ১2০৩৬০৪ ৩৬১ (6) ০৫530065 02 46588572125 ৪৫ ২৪. সেই রমণীতো তাহার প্রতি আসক্ত হইয়াছিল এবং সেও উহার প্রতি আসক্ত হইয়া পড়িত যদি না সে তাহার প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করিত। _ তাহাকে মন্দকর্ম ও অশ্লীলতা হইতে বিরত রাখিবার জন্য এইভাবে নিদর্শন দেখাইয়াছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধচিত্ত বান্দাদিগের অন্তভূক্ত। তাফসীর ৪ পূর্ববর্তী উলামায়ে কিরাম হইতে এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে একাধিক মতামত বর্ণিত হইয়াছে। হযরত ইবনে আব্বাস, মুজাহিদ সায়ীদ ইবনে জুবাইর এবং আরো অনেক হইতে সেই ব্যাখ্যাই বর্ণিত যাহা হযরত ইবনে জারীর (র) হইতে বর্ণিত হইয়াছে । আল্লামা বাগভী বলেন, মহিলার প্রতি হযরত ইউসুফ (আ)-এর আকৃষ্ট হওয়া এর অর্থ- হইল তাহার অন্তরে মহিলাটির সামান্য চিন্তা আসা তাহার প্রতি প্রবল কোন আকর্ষণ নয় । অতঃপর আল্লামা বাগভী “আবদুর রায্যাক' এর হাদীস পেশ করেন, তিনি মা'মার হইতে তিনি হাম্মাম হইতে তিনি আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন, আন্মাহ্ তা“আলা ইরশাদ করেন, যখন আমার কোন বান্দা কোন নেক কাজের ইচ্ছা করে তখন তাহার একটি নেকী লিপিবদ্ধ কর। যদি ইচ্ছানুসারে কাজ করে তবে দশ নেকী লিপিবদ্ধ করিবে । আর যদি কোন খারাপ কাজের ইচ্ছা করিয়া পরে উহা না করে তার একটি নেকী লিখিবে। কারণ সে আমার কারণেই খারাপ কাজ ত্যাগ করিয়াছে আর যদি সেই খারাপ কাজ করেই ফেলে তবে তাহার একটি গুনাহ লিখিবে। হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হইয়াছে। এক বর্ণনানুসারে হযরত ইউসুফ (আ) মহিলাটিকে মারিবার ইচ্ছা করিয়াছিলেন। কেহ কেহ বলেন, তিনি তাহাকে স্ত্রী হিসাবে পাইবার ইচ্ছা করিয়াছিলেন। কেহ কেহ বলেন, হযরত ইউসুফ (আ) যদি আন্মাহ্্র নিদর্শন না দেখিতেন তবে তিনি মহিলার প্রতি অসৎকর্মের ইচ্ছা করিতেন কিন্তু যেহেতু তিনি আল্লাহ্র নিদর্শন দেখিয়াছিলেন সুতরাং অসৎ কর্মের তিনি ইচ্ছা করেন নাই। কিন্তু এই মতটি আরবী ভাষা শাস্ত্রের দিক হইতে ঠিক নহে। ইমাম ইবনে জরীর ও অন্যান্য উলামায়ে কিরাম এইরূপ বর্ণনা করিয়াছেন। তবে হযরত ইউসুফ (আ) কি দলীল দেখিয়াছিলেন, সে সম্পর্কে বিভিন্ন মত রহিয়াছে! হযরত ইবনে _ কাতাদাহ, আবু সালেহ, যাহ্হাক, মুহাম্মদ ইবনে ইসহাক রে) ও অন্যান্য উলামায়ে
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।