0০011191115 ৩৪ তাফসীরে ইবনে কাছীর ১০৪. উহারা কি জানেনা যে, আল্লাহ্ তাহার বান্দাদের তওবা কবুল করেন এবং সাদকা গ্রহণ করেন; আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসীর ঃ আয়াতদ্বয়ের প্রথম আয়াতে আল্লাহ্ তা'আলা বলিতেছেন-_ “হে রাসূল! তুমি মুমিনদের মালের একটি অংশকে সাদকা হিসাবে গ্রহণ করো। উক্ত সাদকা তাহাদের আত্মাকে পবিত্র ও কলুষ-মুক্ত করিবে । আর তুমি তাহাদের জন্যে দু'আ করিও। নিশ্চয় তোমার দু'আ তাহাদিগকে শান্তি প্রদান করিবে । আর আন্রাহ্ তোমার দু'আ শুনেন এবং তিনি জানেন কে তোমার দু'আ পাইবার যোগ্য ।' আলোচ্য আয়াতে আল্লাহ্ তা'আলা সকল মালদার মুমিনের নিকট হইতে সাদকা গ্রহণ করিবার জন্যে নির্দেশ দিয়াছেন। আলোচ্য আয়াতের (-$411-1 € ১৪) অংশের অন্তর্গত (?») সর্বনামটির পদ বাচ্য হইতেছে__ সকল মালদা মু'মিন। কেহ কেহ বলেন, “উহার পদ-বাচ্য হইতেছে__ পূর্ববর্তী আয়াতে উন্লেখিত গোনাহ্গার মু'মিনগণ-__ যাহারা মু'মিন হওয়া সত্তেও অলসতা ও আরাম-প্রিয়তার কারণে তাবুকের যুদ্ধে না গিয়া বাড়িতে বসিয়া থাকিবার দরুন গোনাহগার হইয়াছিল এবং এইরূপে যাহারা নিজেদের নেক আমলের সহিত বদ আমল মিশ্রিত করিয়া দিয়াছিল ।' আলোচ্য সর্বনামের পদ বাচ্য পূর্বোক্ত গোনাহগার মু'মিনগণকে ধরিলেও আয়াতে বর্ণিত সাদকা গ্রহণ সম্পর্কিত বিধান সকল মালদার মুমিনের প্রতি প্রযোজ্য হইবে অর্থাৎ আলোচ্য আয়াতে বর্ণিত বিধান মুতাবিক প্রত্যেক মালদার মু'মিন হইতেই সাদকা আদায় করিতে হহবে। আলোচ্য আয়াতে আন্নাহ্ তা'আলা সকল মালদার মু'মিনের নিকট হইতে সাদকা (যাকাত) সংগ্রহ করিবার জন্যে স্বীয় রাসূলকে নির্দেশ দিয়াছেন। উক্ত নির্দেশ তাহার রাসূলের সকল খলীফার প্রতিও প্রযোজ্য হইবে৷ অর্থাৎ্__ মুমিনদের নেককার ও ন্যায়-পরায়ণ খলীফাগণ-_ যাহারা আল্লাহ্র রাসূলেরও খলীফা বটেন__ মালদার মুমিনগণের নিকট হইতে সাদকা (যাকাত) আদায় করিবেন । নবী করীম (সা)-এর ইন্তেকালের পর আরবের বিভিন্ন গোত্রের নব-দীক্ষিত একদল মুসলমান প্রথম খলীফা হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নিকট যাকাত অর্পণ করিতে অসম্মতি জানাইয়াছিল। তাহারা তাহাদের উক্ত আচরণের সমর্থনে আলোচ্য আয়াতকে 'পেশ করিয়াছিল ৷ তাহারা বলিয়াছিল-_ এই আয়াতে আল্লাহ্ তা'আলা মুমিনদের নিকট হইতে যাকাত আদায় করিবার জন্যে নির্দেশ দিয়াছেন তাহার রাসূলকে । আল্লাহ্র রাসূলের ইন্তেকালের পর মুসলমানদের কোনো আমীর বা খলীফা তাহাদের নিকট হইতে যাকাত আদায় করিবার কোনো অধিকার রাখেন না। আল্লাহ্ তা'আলা তাহাকে সেই অধিকার বা ক্ষমতা দেন নাই।
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।