0০011191115 ৩৩০ তাফসীরে ইবনে কাছীর করিয়াছেন, হযরত ইউসুফ (আ)-এর ভ্রাতাগণ তাহার অবস্থা লুকাইয়া ছিল অর্থাৎ তাহাদের ভাই বলিয়া পরিচয় দেয় নাই । আর ইউসুফ (আ)ও নিজের অবস্থা গোপন রাখিয়াছিলেন যেন তাহার ভাইরা তাহাকে হত্যা না করিয়া দেয়। এবং তিনি বিক্রি হইয়া যাওয়াকেই পছন্দ করিলেন। ভিস্তি চিৎকার করিয়া তাহাদিগকে জানাইলে তাহারা আল্লাহ্ তা'আলা ইউসুফ (আ) ভ্রাতাগণ ও তাহার খরীদদাররা যাহা কিছু করিতেছে সে সম্পর্কে খুব ভালভাবেই জানেন তিনি ইচ্ছা করিলে তাহাদের গোপন ভেদ প্রকাশ করিয়া দিতে পারিতেন কিন্তু এক বিরাট রহস্যের কারণে তিনি এমন করেন নাই। ভাগ্যে যাহা ছিল তাহাই তিনি ঘটিতে দিলেন। আল্লাহ্ তা'আলা এই ঘটনা দ্বারা নবী করীম (সা)-কেও এক প্রকার সান্ত্বনা দান করিয়াছেন, আপনার বংশীয় লোকেরা আপনাকে যে দুঃখ কষ্ট দিতেছে তাহা আমি দেখিতেছি আমি ইচ্ছা করিলে তাহাদিগকে ধ্বংস করিয়া দিতে পারি কিন্তু তাহা আমি করিতেছি না। কারণ আমার সমস্ত কাজই রহস্যপূর্ণ ৷ আমি তাহদিগকে টিল দিতেছি। সময় আসিলেই তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়া আপনাকেই বিজয়ী করিব যেমন হযরত ইউসুফ (আ)-কে তাহার ভাইদের উপর বিজয়ী করিয়াছিলাম। 5৮:২১ 4৯৪ 855৬০ 85105 ১১$ ১০$ আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন, হযরত ইউসুফ (আ)-এর ভ্রাতারা তাহাকে অতি অল্পমূল্যে বিক্রয় করিয়াছিল। মুজাহিদ ও ইকরামাহ্ (র) বলেন, ১.২, শব্দের অর্থ হইল অসম্পূর্ণ ও অল্প যেমন আল্লাহ্ তা'আলা অন্যত্র ইরশাদ করিয়াছেন £ (£ 552 15457 15058 অর্থাৎ_ইউসুফ (আ)-এর ভ্রাতারা তাহাকে অতি অল্প মূল্যে বিক্রয় করিয়া দিল (সূরা জ্বিন ২)। তাহাদের ইহাতে কোন লোভই ছিলনা । এমনকি যদি কাফেলার লোকেরা তাহাকে বিনা মুল্যে চাহিত তাহা হইলে বিনামুল্যেই তাহারা বিক্রয় করিয়া দিত। হযরত ইবনে আব্বাস (রা) মুজাহিদ ও যাহ্হাক রে) বলেন, ১৪১: এর সর্বনামটি ইউসুফ (আ)-এর ভাইদের প্রতি ফিরিয়াছে। হযরত কাতাদাহ্ (র) বলেন, সর্বনামটি %5£:. কোফেলা) এর দিকে ফিরিয়াছে কিন্তু প্রথম মতটি অধিক গ্রহণযোগ্য । কারণ ০:১৭ ০০ 4৫3 6414 এর দ্বারা ইউসুফ (আ)- এর ভাইদিগকেই বুঝান হইয়াছে কাফেলার লোকদিগকে নয়। কারণ কাফেলার লোকেরা তো তাহাকে পাইয়া আনন্দে চিৎকার করিয়া উঠিয়াছিল এবং ব্যবসার পণ্য হিসাবে তাহাকে গোপন করিয়া রাখিয়াছিল যদি তাহাদের ইউসুফ (আ)-এর প্রতি অনিহা থাকিত তাহা হইলে তাহাকে ক্রয় করিত না। অতএব এখানে £8,:১এর সর্বনাম (১5) টি দ্বারা ইউসুফ (আ)-এর ভাইদিগকে বুঝান হইয়াছে। এই কথারই প্রাধান্য
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।