0০011191115 সুরা ইউসুফ ৩২৭ ১৮. উহারা তাহার জামায় মিথ্যা রক্ত লেপন করিয়া আনিয়াছিল। সে বলিল “না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে । সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যাহা বলিতেছে সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল। তাফসীর ঃ উপরোক্ত আয়াতসমূহের মাধ্যমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হযরত ইউসুফ (আ)-এর ভ্রাতাগণ তাহাকে কৃপের মধ্যে নিক্ষেপ করিবার পর রাতের অন্ধকারে কাদিতে কাদিতে তাহাদের পিতার নিকট আসিয়া ইউসুফ (আ)-কে বাঘে খাইয়া ফেলিয়াছে বলিয়া অনুতাপ ও অনুসূচনা করিতে লাগিল। এবং তাহারা এই বলিয়া ওজর করিতে লাগিল '$3০$ 1:25) (| আমরা তীর নিক্ষেপ ও দৌড়ের প্রতিযোগিতায় গিয়াছিলাম ($ ০127 22০ : ৪4 1?) এবং ইউসুফকে আমাদের কাপড় ও মাল আসবাবের নিকট রাখিয়া গিয়াছিলাম । £$1| £141$ অতঃপর নেকড়ে বাঘ তাহাকে খাইয়া ফেলিয়াছে। হযরত ইয়াকুব (আ) এই কথারই আশংকা করিয়াছিলেন। (-৪,:০ 1:51 (১০৬০০ ৮০ তাহারা তাহাদের আব্বাকে বিশ্বাস করাইবার জন্য ভূমিকা হিসাবে কথা বলিয়াছিল যে আপনিতো আমাদের কথা বিশ্বাসই করিবেন না যদি আমরা সত্য কথাও বলি তবুও আপনি আমাদের কথা বিশ্বাস করিতে দ্বিধা করিবেন। আপনি যখন শুরুতেই একটি সংশয় প্রকাশ করিয়াছেন কিন্তু ঘটনাচক্রে তাহাই ঘটিয়াছে। অতএব এই পরিস্থিতে আপনি আমাদিগকে কোন মতেই বিশ্বাস করিতে পারেন না। আর আপনি যদি আমাদিগকে মিথ্যাবাদী মনে করিয়া ফেলেন তবে আপনাকেও দোষ দেওয়া যায় না। কারণ ঘটনাটি এতই আশ্চর্যজনক যে আমরাই বিস্মিত যে ঘটনাটি কিরূপে ঘটিয়া গেল। ০১৫ 24 [23 তাহারা একটি মিথ্যা রক্ত সাজাইয়া আনিয়াছিল। তাহাদের মিথ্যাকে সত্য প্রমাণিত করিবার জন্যই তাহারা এতসব ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলিয়াছিল। মুজাহিদ সুদ্দী (র) ও অন্যান্য তাফসীরকারগণ বর্ণনা করেন যে, তাহারা একটি বকরির বাচ্চা ধরিয়া যবাই করিয়া তাহার রক্ত ইউসুফ (আ)-এর জামায় মাখাইয়া আনিয়াছিল ইহা দ্বারা তাহারা ইহারই সাক্ষী পেশ করিতে চাহিয়া ছিল। যে তাহাকে সত্যসত্যই নেকড়ে বাঘ খাইয়া ফেলিয়াছে এবং তাহার জামায় তাহার রক্ত লাগিয়াছে কিন্তু রক্ত মাখিবার সময় তাহারা জামাটি ছিড়িয়ে ফেলিতে ভুল করিয়াছে। অতএব তাহাদের পিতা হযরত ইয়াকুব (আ)-এর নিকট তাহাদের ধোকা ধরা পড়িয়া গেল। কিন্তু আল্লাহ্র নবী উহা হজম করিয়া গেলেন এবং তাহাদিগকে স্পষ্ট ভাষায় কিছু না বলিলেও তাহারা বুঝিতে পারিল যে তাহাদের পিতা তাহাদের কথায় কোন আস্থা
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।