0011191115 সূরা ইউসুফ ৩২৫ এবং আমাদের সহিত আনন্দ উৎফুল্পের সহিত সময় কাটাবে । হযরত ইয়াকুব আ) যখন তাহাকে বিদায় করিয়া দিলেন, তখন তাহাকে বুকে জড়াইয়া তাহার চুমা খাইয়া দু'আ করিয়া বিদায় দিলেন। আল্লামা সুদ্দী ও অন্যান্য উলামায়ে কিরাম বলেন, পিতার দৃষ্টি হইতে দূরে যাওয়ার. সাথে সাথেই তাহারা গাদ্দারী করিতে শুরু করিল তাহারা তাহাকে গালাগালী করিতে লাগিল এবং বিভিন্নভাবে তাহাকে কষ্ট দিতে লাগিল এমনকি তাহারা তাহাকে শারীরিক আঘাত করিতেও বিরত থাকিল না। অতঃপর যখন তাহারা হযরত ইউসুফ (আ) কে লইয়া কূপের নিকট আসিল তখন তাহারা তাহাকে রশি দ্বারা বাধিয়া কুপে নিক্ষেপ করিতে চাহিল। তিনি একের পর একজনকে ধরিয়া অনুগ্রহ ভিক্ষা চাহিতে লাগিলেন কিন্তু ভাগ্যের কি পরিহাস, সকলেই ধাক্কা দিয়া ও মারপিট করিয়া তাড়াইয়া দিতে লাগিল। তিনি নিরাশ হইয়া গেলেন। তখন সকলে মিলিয়া একটি শক্ত রশি দ্বারা তাহাকে বাঁধিয়া কূপের মধ্যে ছাড়িয়া দিল তিনি হাতের সাহায্যে কুপের এক পাশ ধরিয়া বসিলে তাহারা আঙ্গুল দ্বারা মারিতে মারিতে তাহার হাত ছুটাইয়া দিল। অতঃপর তিনি যখন কুপের অধভাগে পৌছুলেন তখন তাহারা রশি কাটিয়া দিল। ফলে তিনি কূপের তলদেশে পৌছুলেন। তথায় একটি পাথর ছিল তিনি সেই পাথরের ওপর দীড়াইয়া গেলেন। আল্লাহ তা“আলা এই কঠিন বিপদকালে হযরত বির ারসানার রাজের রা সারার পুদারারা রাত বিভা 3১ £ ১১145655014 | $72%81 অর্থাৎ হে ইউসুফ! তুমি শান্ত হও বিচলিত হইওনা ৷ অচিরেই আল্লাহ তোমার সাহায্য করিবেন এবং তোমাকে এই বিপদ হইতে উদ্ধার করিয়া তোমাকে উচ্চ মর্যাদা দান করিবেন এবং তোমার ভ্রাতারা যাহা কিছু করিয়াছে উহা সম্পর্কে তাহাদিগকে এমনভাবে জানাইয়া দিবে যে তাহারা কিছুই বুঝিতে পারিবে না। হযরত মুজাহিদ ও কাতাদাহ রে) আয়াতের তাফসীর প্রসংগে বলেন, তাহারা এই ওহী সম্পর্কে কিছু জানিতে পারিবে না। হযরত ইবনে আব্বাস (রা) বলেন, তোমার সহিত তাহারা দুর্বযবহার করিয়া এই সম্পর্কে তুমি তাহাদিগকে জানাইবে অথব তাহারা তোমাকে চিনিতে পরিবে না । হযরত ইবনে জারীর (র) বলেন, হারেস (র)....হযরত ইবনে আব্বাস রো) হইতে বর্ণিত তিনি বলেন, হযরত ইউসুফ (আ)-এর ভাইরা যখন তাহার নিকট প্রবেশ করিল তখন তিনিতো তাহাদিগকে চিনিতে পারিলেন কিন্তু তাহারা তাহাকে চিনিতে পারিল না। রাবী বলেন তখন তিনি একটি পেয়ালা আনিয়া তাহার হাতের ওপর রাখিয়া আঙ্গুলী দ্বারা একটা টোকা দিলেন পেয়ালায় শব্দ হইতেই তিনি বলিলেন এই দেখ পেয়ালা যেন
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।