Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা ইউসুফ ৩১৭ ঘটনা শুনাইয়া দিন যখন তিনি তাহার পিতাকে এগারটি নক্ষত্র এবং চন্দ্র সূর্যের সিজদা করিবার ঘটনা বলিয়াছিলেন। ইউসুফ (আ)-এর পিতা হইলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইবরাহীম । ইমাম আহমদ (র) বলেন, আব্দুস সামাদ (র)....ইবনে উমর (রা) হইতে বর্ণিত যে রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন করীম ইবন করীম ইবনে করীম ইবনে করীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবন ইসহাক ইবন ইবরাহীম । ইমাম বুখারী (র) হাদীসটি এককভাবে বর্ণনা করিয়াছেন তিনি আব্দুল্লাহ ইবৃনে মুহাম্মদ (র) হইতে তিনি আব্দুস সামাদ (র) হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী আরো বলেন, মুহাম্মদ...) আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা হইল কোন ব্যক্তি সর্বাধিক সন্ত্রান্ত! তিনি বলিলেন, সেইব্যক্তি আল্লাহর নিকট সর্বাধিক সন্ত্ান্ত যে সর্বাধিক পরহেযগার । তাহারা বলিলেন, আমাদের প্রশ্ন ইহা নয়। তিনি বলিলেন, মানুষের মধ্যে সর্বাধিক সন্তাস্ত ব্যক্তি ইউসুফ (আ) যিনি আল্লাহর একজন নবীর পুত্র ছিলেন আর তিনিও আল্লাহ্‌র আর এক নবীর পুত্র ছিলেন আর তিনি ছিলেন অর্থাৎ খলীলুল্নাহ হযরত ইবরাহীম (আ)-এর পুত্র । তখন তাহারা বলিলেন আমরা এই সম্পর্কেও প্রশ্ন করিতেছি না। রাসূলুল্লাহ সো) বলিলেন, তবে কি তোমরা আরবের বিভিন্ন গোত্রসমূহ সম্পর্কে প্রশ্ন করিতেছ? তাহারা বলিল জী হা, তখন তিনি বলিলেন, শুন, যাহারা জাহেলী যুগে শরীফ ও ভদ্র ছিল, ইসলাম গ্রহণের পরেও তাহারা শরীফ ও উত্তম যদি তাহারা ইসলামের সঠিক জ্ঞানলাভ করে । ইমাম বুখারী (র) বলেন, আবু উসামাহ (র) উবাইদুল্লাহ রে) হইতে এই হাদীসের অনুকরণে রেওয়াতে করিয়াছেন। হযরত ইবনে আব্বাস (রো) বলেন, আশ্বিয়ায়ে কিরামের স্বপ্ন ওহী হইয়া থাকে। তাফসীরকারগণ বলেন, এখানে এগারটি নক্ষত্র দ্বারা ইউসুফ (অ)-এর এগার ভাইকে বুঝান হইয়াছে । আর সূর্য ও চন্দ্র দ্বারা সুফিয়ান সওরী ও আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম (র) হইতে ইহা বর্ণিত। স্বপ্ন দেখিবার চল্িশ বছর পর হযরত ইউসুফ (আ)-এর স্বপ্ন বাস্তবে পরিণত হইয়াছিল । কেহ কেহ বলেন, আশি বছর পর। যখন তাহার পিতামাতাকে সিংহাসনে বসান হইয়াছিল এবং তাহার এগার ভাই তাহার সম্মুখে সিজদায় পড়িয়াছিল। ১6০৯ 345০448০55৩ 0৯608 ০ 46৮৪ অর্থাৎ__ ইউসুফ (আ)-এর ভ্রাতাগণ তাহার সম্মুখে সিজদায় পড়িয়া গেলেন এবং তিনি বলিলেন, আব্বা! ইহাই হইল আমার পূর্বের স্বপ্নের তাবীর আল্লাহ উহা সত্য

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।