Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩১৬ তাফসীরে ইবনে কাছীর কথা কি আমাকে লিখিয়া দিবে? সে বলিল হা, অতঃপর আমি এক টুকরা চামড়া লইয়া আসিলাম, এবং সে উহাতে লিখিতে শুরু করিল। লেখা সম্পূর্ণ হইলে আমি উহা লইয়া মদীনায় ফিরিয়া আসিলাম এবং রাসূলুল্লাহ সো) কে এ সম্পর্কে অবগত করিলাম । তিনি আমাকে উহা লইয়া আসিবার জন্য নির্দেশ দিলেন, আমি আনন্দিত হইয়া চলিতে লাগিলাম এবং মনে মনে বলিলাম সম্ভবতঃ রাসূলুল্লাহ্‌ (সা) এর পছন্দনীয় জিনিস আমি লইয়া আসিয়াছি। যখন উহা আনিয়া হাষির করিলাম-তখন তিনি আমাকে বলিলেন বস, এবং উহা পাঠ কর । অতঃপর কিছুক্ষণ আমি উহা পড়িয়া তাহার চেহারার প্রতি তাকাইয়া দেখিতে পাইলাম যে তাহার চেহারা বিবর্ণ হইয়া গিয়াছে। তাহার পর আমি আর একটি অক্ষরও উচ্চারণ করিতে পারিলাম না এবং ভয়ে প্রকম্পিত হইয়া গেলাম । আমার এই অবস্থা দেখিয়া তিনি আমার সেই লিখিত কপিটি উঠাইয়া নিলেন এবং উঁহার একটি একটি অক্ষর মুছিয়া ফেলিতে লাগিলেন। এবং তিনি আমাকে বলিতে লাগিলেন সাবধান। তাহাদের কোন কথা মানিবে না, তাহারা নিজেরা তো _ গুমরাহীর অতিগহ্বরে পতিত হইয়াছে আর অন্যদিগকেও বিভ্রান্ত করিতেছে । অতএব তিনি আমার লিখিত কপির একটি অক্ষরও অবশিষ্ট রাখিলেন না। হযরত উমর (রা) এই ঘটনা বর্ণনা করিয়া বলিলেন যদি তুমি তাহাদের কোন কথা লিখিতে তবে তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম। এইকথা শ্রবণ করিয়া তাহারা বলিল, আমরা কখনো তাহাদের একটি অক্ষরও লিখিব না। অতঃপর তাহারা বাহিরে আসিয়াই তাহাদের লিখিত কপিটি মাটির গর্তে গাড়িয়া দিল। হযরত সাওরী (রে) জাবের ইবনে ইয়াধীদ আলজুফী রে)....হযরত উমর ইবনুল খাত্তাব (রা) হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র) ও 'সারাসীল'-এর মধ্যে আবু কিলাবাহ-এর সূত্রে হযরত উমর (রা) হইতে অনুরূপ ঘটনা বর্ণনা করিয়াছেন । পর্ণ পর পালা পার্ট এ ৩ ৫ // ৫৫ পরি ৮ ১১ / ১০ 2৮৮16 2 (/৯১৪০18৫% ৩৬ জি 24599০82296 5,09 ৫2 ১ 9১৫৮ পাপ ক, ০০:৩৯০৯ 0 ৮৪23 ৮৮50 ৪. স্বরণ কর ইউসুফ তাহার পিতাকে বলিয়াছিল হে আমার পিতা, আমি একাদশ নক্ষত্র সূর্য এবং চন্দ্রকে দেখিয়াছি_-দেখিয়াছি উহাদিগকে আমার প্রতি সিজদাবনত অবস্থায় । তাফসীর £ উপরোক্ত আয়াতে আল্লাহ তা'আলা হযরত মুহাম্মদ (সা)-কে সম্বোধন করিয়া বলিতেছেন, হে মুহাম্মদ! আপনি আপনার কওমকে ইউসুফ (আ)-এর সেই

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।