0০011191115 ৩১৪ তাফসীরে ইবনে কাছীর মুখমন্ডলী কি রূপ বিবর্ণ হইয়াছে? তখন উমর (রো) বলিলেন, আমরা আল্লাহর প্রতি প্রতিপালক হিসাবে, ইসলামের প্রতি দ্বীন হিসাবে ও হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি রাসূল হিসাবে সন্তুষ্ট আছি। রাবী বলেন, অতঃপর রসূলুল্লাহ. (সা)-এর মুখের মলিনতা দূর হইয়া গেল। এবং তিনি বলিলেন, সেই সত্তার কসম যাহার হাতে মুহাম্মদের জীবন যদি মূসা (আ) তোমাদের মধ্যে বর্তমান থাকিতেন এবং তোমরা আমাকে ছাড়িয়া তাহার অনুসরণ করিতে তবে ভ্রান্ত হইয়া যাইতে । উম্মতসমূহের মধ্যে তোমরাই আমার উম্মত আর নবীগণের মধ্যে আমি তোমাদের নবী । হাফিয আবূ ইয়ালা মুসেলী (র) বলেন আবুল গাফ্ফার ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর রে)....খালিদ ইবনে উরফুতা (র) হইতে বর্ণিত তিনি বলেন, একবার হযরত উমর (রা)-এর নিকট বসিয়াছিলাম এমন সময় সূস নামক স্থানের অধিবাসী আব্দুল কয়েস গোত্রীয় এক ব্যক্তি তাহার নিকট আসিল। তিনি লোকটিকে জিজ্ঞাসা করিলেন তুমি কি অমুকের পুত্র অমুক? সে বলিল জী হাঁ তিনি জিজ্ঞাসা করিলেন তুমি সৃস নামক স্থানে বসবাস কর? সে বলিল জী হা, তখন তিনি তাহাকে একটি বর্শা দ্বারা আঘাত করিলেন, রাবী বলেন, তখন লোকটি বলিল আমার অপরাধ কি? হে আমীরুল মুমিনীন? তিনি বলিলেন তুমি চারার নপগ গাদা টা ক হযরত উমর আয়াতগুলি তিন বার পড়িলেন এবং তাহাকে তিনবার আঘাত করিলেন, তখন সে আবার জিজ্ঞাসা করিল, হে আমীরুল মুমিনীন! আমার অপরাধ কি? তখন তিনি বলিলেন, তুমি কি হযরত দানিয়ালের কিতাব লিখিয়াছ? লোকটি স্বীকার করিয়া বলিল, আপনি যে নির্দেশ দিবেন আমি তাহা পালন করিব। তিনি বলিলেন, যাও গরম পানি ও সাদা উল দ্বারা উহা মিটাইয়া দাও। অতঃপর উহা তুমি না নিজে পড়িবে আর না অন্য কাহাকেও পড়াইবে। যদি আমার নিকট এই সংবাদ আসিয়া পৌছে যে তুমি উহা নিজে পড় এবং অন্য লোককেও পড়াও তবে তোমাকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দান করিব। অতঃপর তিনি তাহাকে বলিলেন, তুমি বস সে তীহার সম্মুখে বসিয়া পড়িল। তখন তিনি বসিলেন একবার আমি আহলে কিতাব থেকে একখানি কিতাব লিখিয়া চামড়ায় পুরিয়া রাসূল (সা)-এর নিকট লইয়া আসিলাম রাসূলুল্লাহ (স.) উহা দেখিয়া বলিলেন, হে উমর! তোমার হাতে কি? রাবী বলেন, তখন হযরত উমর বলিলেন ইয়া রাসূলুল্লাহ! ইহা একখানি কিতাব ইহা আমাদের জ্ঞান বৃদ্ধি করিবে এই উদ্দেশ্যেই আমি লিখিয়াছি। ইহা শ্রবণ করিয়া তিনি
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।