0০011191115 ৩২ : তাফসীরে ইবনে কাছীর বিষয় বর্ণনা করিয়াছেন । আলোচ্য আয়াতে আল্লাহ্ তা'আলা সেই সকল গোনাহ্গার মুমিনের বিষয় বর্ণনা করিতেছেন-__যাহারা মুমিন হওয়া সত্তেও নিজেদের অলসতা ও আরাম-প্রিয়তার দরুন তাবুকের যুদ্ধে না গিয়া বাড়িতে বসিয়া রহিয়াছিল। আয়াতে আল্লাহ্ তা'আলা বলিতেছেন__- “আরেক দল লোক তাহাদের যুদ্ধে না যাইবার অপরাধ বিনয়ের সহিত আল্লাহ্র নিকট স্বীকার করিয়াছে । তাহারা মুমিন এবং ইতিপূর্বে তাহারা নেক আমল করিয়াছে । নিজেদের নেক আমলের সহিত তাহারা যুদ্ধে না যাইয়া বাড়িতে বসিয়া থাকিবার বদ আমলটি যুক্ত করিয়া দিয়াছে । তাহারা তওবা করিয়াছে । আল্লাহ্র নিকট হইতে আশা করা যায়__ তিনি তাহাদের তওবা কবুল করিবেন এবং তাহাদিগকে মা'আফ করিয়া দিবেন। নিশ্চয় আল্লাহ্ ক্ষমাশীল ও কৃপাময়। আলোচ্য আয়াতটি যদিও নির্দিষ্ট কতকগুলি গোনাহগার ও অপরাধী বান্দা সম্বন্ধে নাযিল হইয়াছে, তথাপি উহাতে বর্ণিত আন্নাহ্্র বিধান এইরূপ প্রতিটি গোনাহ্্গার ও অপরাধী বান্দার প্রতি প্রযোজ্য হইবে__- যাহারা গোনাহ ও অপরাধ করিয়া ফেলিবার পর আল্লাহ্ তা“আলার নিকট যথোচিতভাবে তওবা করে । আয়াতে আল্লাহ্ তা“আলার এই নিয়ম বর্ণিত হইয়াছে যে, তাহার কোনো বান্দা কোনো গোনাহ্ বা পাপ করিয়া ফেলিবার পর সে যদি লজ্জিত হইয়া তাহার যথোচিত বিনয় ও কাকুতি সহকারে তাহার নিকট ক্ষমা প্রার্থনা করে, তবে তিনি তাহাকে ক্ষমা করিয়া দিয়া থাকেন। মুজাহিদ (র) বলেন, “আলোচ্য আয়াতটি আবূ লুবাবা (৫41:2) সম্বন্ধে নাযিল হইয়াছে । আবূ লুবাবা ছিলেন একজন মু'মিন ব্যক্তি; তিনিও তাবুকের যুদ্ধে না যাইয়া বাড়িতে বসিয়া রহিয়াছিলেন। নিজের এই গোনাহের জন্যে অনুতপ্ত হইয়া তিনি বানু কোরায়যা গোত্রের লোকদিগকে বলিলেন, “এই হইতেছে যবেহ করিবার স্থান ।” “এই' শব্দটি উচ্চারণ করিবার কালে তিনি নিজের গলার প্রতি ইশারা করিলেন। ইহাতে আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াত নাধিল করিলেন ।” হযরত ইবৃনে আব্বাস রো) বলেন, “আলোচ্য আয়াতটি আবূ লুবাবা ও তাহার একদল সঙ্গী সম্বন্ধে নাযিল হইয়াছে। তাহারা ছিলেন মুমিন ব্যক্তি ; কিন্তু অলসতা ও আরাম প্রিয়তার কারণে তাহারা তাবুকের যুদ্ধে না গিয়া বাড়িতে বসিয়া রহিয়াছিলেন। তাহারা নিজেদের অপরাধের জন্যে অনুতপ্ত হইয়া আল্লাহ্ ত:“আলার নিকট তওবা লুবাবাসহ কতজন ছিলেন সে সম্বন্ধে তাফ্সীরকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। কেহ কেহ বলেন, “সংখ্যায় তাহারা আবু লুবাবাসহ মোট ছয়জন ছিলেন।” কেহ কেহ বলেন, “সংখ্যায় তাহারা আবু লুবাবাসহ মোট আটজন ছিলেন।” আবার কেহ কেহ বলেন, সংখ্যায় তাহারা আবূ নুবাবাসহ মোট দশজন ছিলেন।' “নবী করীম (সা) তাবুকের যুদ্ধ হইতে ফিরিয়া আসিবার পর উপরোক্ত ব্যক্তিগণ নিজদিগকে মাসজিদে নবুবী-এর
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।