0০011191115 ৩০০ তাফসীরে ইবনে কাছীর সহীহ বুখারী ও মুসলিমে আছে যে, হযরত উসমান (রা) একদিন লোকদিগকে শিখাইবার উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা)-এর ওযু করায় ন্যায় ওযু করিয়া বলিলেন আমি দেখিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) এই ভাবে ওযু করিয়া পরে বলিয়াছেন “কেহ আমার এই ওযুর ন্যায় ওযূ করিয়া একাগ্রতার সহিত দুই রাকাত সালাত আদায় করিলে আল্লাহ তাহার পূর্বের যাবতীয় গুনাহ মাপ করিয়া দেন।” ইমাম আহমদ ও আবু জাফর ইবনে জারীর (রা) আবু আকীল যুহরা ইবনে মাবাদ (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু আকীল (র) উসমান (রা)-এর আযাদকৃত গোলাম হাবিসের নিকট হইতে শুনিয়াছেন যে, তিনি বলেন, হযরত উসমান (রো) একদিন একস্থানে বসিয়াছিলেন। আমারাও তাহার সঙ্গে বসিয়াছিলাম। ইত্যবসরে তাহার কাছে মুআযৃযিম আসিয়া সালাতের কথা স্বরূপ করাইয়া দিলে তিনি পানি তলব করিলেন। পানি আনিয়া দিলে তিনি ওযু করিলেন অতঃপর বলিলেন আমি দেখিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) এইভাবে ওযু করিতেন অতঃপর বলিতেন কেহ আমার এই ওযুর ন্যায় ওযু করিয়া জোহরের সালাত আদায় করিলে তাহার ফজর ও জোহরের মধ্যবর্তী জোহর ও আসরের মধ্যবতীঁ সময়ের গুনাহসমূহ ক্ষমা করিয়া দেয়া হয়। অতঃপর্ মাগরিবের সালাত আদায় করিলে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করিয়া দেয়া হয়। অতঃপর ইশার সালাত আদায় করিলে মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ের কৃত গুনাহ ক্ষমা করিয়া দেয়া হয়। অতঃপর নিদ্রা হইতে জাগ্রত হইয়া ওযু করিয়া ফজরের সালাত আদায় করিলে ইশা ও ফজরের মধ্যবর্তী সময়ের গুনাহগুলি মাফ করিয়া দেয়া হয়।০/4-..| ১:৯১5৭121 এর অর্থ ইহাই । সহীহ বুখারীতে আবূ হোরায়রা রো) হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ “ আচ্ছা তোমাদের কাহারো ঘরের সম্মুখে যদি একটি গভীর প্রবাহমান নদী থাকে আর সে প্রতিদিন পাঁচবার উহাতে গোসল করে তবে কি তাহার দেহে কোন ময়লা থাকিতে পারে”? উপস্থিত সাহাবীগণ উত্তরে বলিলেন না হে আল্লাহ রাসূল । রাসূলুল্লাহ (সা) বলিলেন এমনিভাবে পাচ ওয়াক্ত সালাতের উসিলায় আল্লাহ বান্দার ছোট ছোট গুনাহগুলি মাফ করিয়া দেন। ইমাম মুসলিম তাহার সহীহ গ্রন্থে আবু হোরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে,.... হযরত আবু হোরায়রা রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন “পাচ ওয়াক্ত সালাত এক জুমা হইতে আরেক জুমা এক রমযান হইতে আরেক রমযান ইহার মধ্যবর্তী সময়ের কৃত পাপ মোচন করিয়া দেয়। যতক্ষণ পর্যন্ত বান্দা কবীরা গুনাহে লিপ্ত না হয়।” ইমাম আহমদ (র).... আবৃ আইয়্যুব
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।