Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা হুদ ২৯৫ তাফসীর ঃ আল্লাহ তা'আলা বলেন, 41১28154৮15 41905145508 2১10 511০৪519202, 2287 (৭.5 অর্থা্__ নবীদের অনুসরণ করিয়া যাহারা সৌভাগ্য অর্জন করিয়াছে, তাহাদের ঠিকানা হইবে জান্নাত তাহারা তথায় চিরকাল অবস্থান করিতে যতক্ষণ পর্যন্ত আকাশ মন্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে, যদি না আল্লাহ অন্যরূপ ইচ্ছা করেন। এইখানে ইসতিসনা দ্বারা উদ্দেশ্য হইল, জান্নাতীরা জান্নাতে সে সুখ-সম্পদ লাভ করিবে, তাহা মূলত বাধ্যতামূলক ব্যাপার নহে বরং তাহা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। যাহহাক ও হাসান বসরী রে) বলেন, 4 £) £41/5:512 41. কথাটি নাফরমান ঈমানদারদের সংগে সম্পর্কিত যাহারা প্রথমে জাহান্নামে প্রবেশ করিবে, নটি রানির রর যাসানার রান 552-15472 অর্থাৎ__ জান্নাতীদেরকে যে পুরক্কার দান করা হইবে তাহা কখনো বিচ্ছিন্ন বা শেষ হইবে না। এখানে এই কথাটি উল্লেখ করার উদ্দেশ্য হইল, যেন আন্মাহর ইচ্ছার কথা উন্লেখ করায় কাহারো মনে এই সন্দেহ সৃষ্টি না হয় যে, জান্নাতের পুরস্কারও কখনো শেষ হইয়া যাইতে পারে। মোটকথা আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন এবং জাহান্নামীদের সাজা ও জান্নাতীদের পুরস্কার ইচ্ছা করিলে .এক সময় স্থগিত করিয়া দিতে পারেন। কিন্তু তিনি তাহা করিবেন না । জাহান্নামীদের শাস্তিও চিরকাল চলিতে থাকবে । এবং জান্নাতীদের সুখও আজীবন অব্যাহত থাকিবে । সহীহ বুখারী ও মুসলিমে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন “কিয়ামতের দিন এক সময় মৃত্যুকে হষ্ট-পুষ্ট একটি দুম্বার আকৃতি দিয়া জান্নাত ও জাহান্নামের মাঝে উহাকে যবাহ্‌ করিয়া দেওয়া হইবে । অতঃপর বলা হইবে হে জান্নাতবাসী জান্নাতে তোমরা চিরকাল থাকিবে কখনো তোমাদের মৃত্যু হইবে না। হে জাহান্নামবাসী জাহান্নামে তোমাদের চিরকাল থাকিতে হইবে কখনো তোমাদের মৃত্য আসিবে না।” সহীহ হাদীসে আরো আছে যে, অতঃপর বলা হইবে “হে জান্নাতবাসী! তোমরা চিরকাল বাঁচিয়া থাকিবে কখনো তোমরা মৃত্যুবরণ করিবে না। তোমরা যুবকই থাকিবে কখনো বৃদ্ধ হইবে না। তোমরা আজীবন সুস্থ থাকিবে কখনো অসুস্থ হইবে না। চিরকাল তোমরা সুখে থাকিবে কখনো দুঃখিত হইবে না।

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।