0০011191115 সুরা তাওবা ২৯ আকড়াইয়া ধরিয়া বসিয়া থাকে, তবে আল্লাহ্-ই তাহার সর্বোত্তম বিচারক । তুমি কাহারো গোপন অবস্থা প্রকাশ করিয়া দিও না। উক্ত রেওয়ায়াতকে ইমাম আবূ আহ্মাদ হাকিম (র) রাবী হিশাম ইব্নে আম্মার অভিন্ন উর্ধ্বতন সনদ হইতে বর্ণনা করিয়াছেন। আবদুর রাযযাক (র)... কাতাদাহ্ হইতে বর্ণনা করিয়াছেন £ 'আলোচ্য আয়াতের ব্যাখ্যায় কাতাদাহ্ (র) বলেন, আখিরাতে কে জান্নাতে যাইবে এবং কে দোযখে যাইবে___-যাহারা উহা জানিবার ভান করে, তাহারা বড় বিভ্রান্ত । তাহারা বলে, অমুক ব্যক্তি জান্নাতে যাইবে এবং অমুক ব্যক্তি দোষখে যাইবে ।" কিন্তু তাহাদের কাহারো নিকট তাহার নিজের ভাগ্যে জান্নাত ও দোযখের কোন্টি রহিয়াছে__- তাহা জিজ্ঞাসা করা হইলে সে বলে, 'আমি জানি না ।' তুমি অন্যের অবস্থা যতটুকু জানো, নিশ্চয় তাহা অপেক্ষা অনেক বেশী জানো নিজের অবস্থা । এমতাবস্থায়ও তোমার নিজের ভাগ্যে কী রহিয়াছে__ তাহা যখন তুমি বলিতে পারো না, তখন অন্যের ভাগ্যে কী রহিয়াছে__ তাহা কীরূপে নিশ্চয়তা সহকারে বলিয়া দাও? প্রকৃতপক্ষে তুমি এইরূপ ভবিষ্যদ্বানী করিতেছ-_ যাহা করিতে তোমার পূর্বে আল্লাহ্র নবীগণও সাহস পান নাই । হযরত নূহ (আ) বলেন ঃ (৮209৫ ৮৪ ৮1০ -আর তাহারা কী করিত-_ তাহা আমি জানি না। হযরত শো'আয়েব (আ) বলেন £ “আল্লাহ্ যাহা প্রস্তুত করিয়া রাখিয়াছেন তাহা তোমাদের জন্যে উত্তম__ যদি তোমরা মু'মিন হও । আর আমি তোমাদের উপর শক্তি-প্রয়োগকারী নহি”( হুদ-৮৬) । আর আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াতে স্বীয় নবীকে বলিতেছেন ঃ পা টি 2412 $ ১5 7 ৮4123 -“আপনি তাহাদিগকে চিনেন না। আমরা চিনি ভিউ _-'অচিরেই আমরা তাহাদিগকে দুইবার শাস্তি প্রদান করিব । সুদ্দী (র) আবূ মালিক (র) সুত্রে হযরত ইব্নে আব্বাস (রা) হইতে সুদ্দী বর্ণনা করিয়াছেন, তিনি আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, একদা জুম“আর দিনে নবী করীম (সা) খৃত্বা দিবার কালে বলিলেন, হে অমুক ব্যক্তি! তুমি মাসজিদ হইতে বাহির হইয়া যাও: কারণ, তুমি মুনাফিক । আর হে অযুক ব্যক্তি। তুমি মাসজিদ হইতে বাহির হইয়া যাও; কারণ, তুমি মুনাফিক । এইরূপে নবী করীম (সা) কতগুলি মুনাফিকের নিফাকের বিষয়
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।