Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৭৮ তাফসীরে ইবনে কাছীর কাতাদা (র) প্রমুখ হইতে আরো একটি বর্ণনায় আছে যে, প্রভাতকালে হযরত জিবরীল (আ) নিজের ডানা সম্প্রসারিত করিয়া প্রতিটি ঘর-বাড়ি পশু-পক্ষী ও বৃক্ষ- রাজী ইত্যাদি সহ গোটা এলাকাকে গুটাইয়া ডানার নীচে লইয়া প্রথম আকাশের দিকে - উঠাইয়া নেন, এমনকি আকাশবাসীরা মানুষ ও কুকুর ইত্যাদির আওয়াষ শুনিতে পায়। সংখ্যায় ছিল তাহারা চল্লিশ লক্ষ্য। অতঃপর তাহাদিগকে উল্টাইয়া উপুড় করিয়া নীচে ফেলিয়া দেন তাহার পর আকাশ হইতে প্রস্তর নিক্ষেপ করিয়া উহাদিগকে সমূলে বিনাশ করিয়া দেওয়া হয়। মুহাম্মদ ইবনে কাব কুরাধী রে) বলেন, লুত সম্প্রদায়ের পাঁচটি গ্রাম ছিল (১) সাদ্ূম্‌ ইহাই ছিল সর্বাপেক্ষা বড় । ছোআবা (৩) সাউদ (8) গামরাহ ও ৫৫) দাওহা। এই সবকয়টি গ্রামকে জিবরীল (আ) ডানা দ্বারা তুলিয়া আকাশের দিকে উঠাইয়া নিয়া যান। আকাশবাসীরা উহার কুকুর ও মোরগের আওয়ায শুনিতে পাইয়াছিল। অতঃপর উহাকে উপুড় করিয়া উল্টাইয়া ফেলিয়া দেন এবং সংগে সংগে আল্লাহ পাথর বর্ষণ করিতে শুরু করেন। ইহাতে উহারা সমূলে ধ্বংস হইয়া যায়। সুদ্দী (র) বলেন, প্রভাত হইলে হযরত জিবরীল (আ) সাত স্তর জমিসহ গোটা অঞ্চলকে তুলিয়া প্রথম আকাশের দিকে লইয়া যান। ইহাতে আকাশ বাসীরা কুকুর ও মোরগের শব্দ শুনিতে পায়। অতঃপর তিনি গোটা বসতীকে উল্টাইয়া নীচে ফেলিয়া দেন। | ১৯০24000195 (১ অর্থাৎ__ যাহারা লৃত-সম্প্রদায়ের অপরাধের ন্যায় অপরাধে অপরাধী এই শান্তি তাহাদের হইতে কোন দূরে নহে। ইবনে আব্বাস (রা) কর্তৃক বর্ণিত এক হাদীসে আছে যে মহা নবী (সা) বলিয়াছেন £ যদি তোমরা কাহাকে লৃত সম্প্রদায়ের ন্যায় কুকর্ম করিতে দেখ তবে অপকর্মকারী এবং যাহার সংগে অপকর্ম করা হইয়াছে উভয়কেই মারিয়া ফেল । এই হাদীসের ভিত্তিতে ইমাম শাফেয়ী ও একদল আলিমের মত প্রকাশ করেন যে, সমকামীকে হত্যা করিতে হইবে । চাই সে বিবাহিত হউক কিংবা অবিবাহিত হউক ।-পক্ষান্তরে ইমাম আবু হানীফা (র)-এর মত হইল, এমন ব্যক্তিকে উপর হইতে ফেলিয়া দিয়া পাথর মারিয়া হত্যা করা হইবে যেমনটি আন্মাহ তা“আলা লুত (আ)-এর সম্প্রদায়ের ব্যাপারে করিয়াছেন।

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।