0০011191115 ২৮ তাফসীরে ইবনে কাছীর নেক আমল করিয়াছি, উহার পরিবর্তে কোনো নেকী বা পুরস্কার পাইব না।' নবী করীম (সা) বলিলেন, তোমরা শিয়ালের গর্তের মধ্যে থাকিলেও নিশ্চয় সেখানে তোমাদের পুরস্কার পৌছিবে । অতঃপর নবী করীম (সা) আমার দিকে মাথা ঝুকাইয়া বলিলেন, “আমার নিকট যাহারা আসা-যাওয়া করে, তাহাদের মধ্যে একদল মুনাফিক রহিয়াছে” উক্ত রেওয়ায়াতের তাৎপর্য এই যে, মুনাফিকগণ অনেক সময়ে লোকদের মধ্যে ভিত্তিহীন কথা এবং গুজব ছড়াইয়া দিত। হযরত জোবায়ের ইব্নে মুতইম (রা) কর্তৃক নবী করীম (সা)-এর নিকট উল্লেখিত যে কথাটি উক্ত রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে-_ উহা ছিল মুনাফিকগণ কর্তৃক প্রচারিত একটি মিথ্যা ও ভিত্তিহীন প্রচার । (ক্ত রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে, নবী করীম (সা) মুনাফিকদের অস্তিত্ ও তাহাদের কার্য-কলাপ সম্বন্ধে অবগত ও সতর্ক ছিলেন; কিন্তু উহা দ্বারা ইহা প্রমাণিত হয় না যে, তিনি পুতিটি মুনাফিককে-ই চিনিতেন |) ইতিপূর্বে এই সূরা-এর অন্তর্গত 19102 71 1! ?€ «১ আর তাহারা এইরূপ ঘটনা ঘটাইতে চাহিয়াছিল__ যাহা তাহারা ঘটাইতে পারে নাই ।) এই আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা), হযরত হোযায়ফা রো)-এর নিকট চৌদ্দজন অথবা পনেরজন মুনাফিকের নাম প্রকাশ করিয়াছিলেন! উহা দ্বারা প্রমাণিত হয় যে, নবী করীম (সা) কতকগুলি মুনাফিককে চিনিতেন; কিন্তু উহা দ্বারা ইহা প্রমাণিত হয় না যে, “তিনি প্রত্যেক মুনাফিককে.চিনিতেন।* আন্রাহ্-ই অধিকতম জ্ঞানের অধিকারী | ইবনে আসাকির (র) হযরত আবুদ্দার্দা (র) হইতে একদা হার্মালা নামক জনৈক ব্যক্তি নবী করীম (সা) এর নিকট আসিয়া বলিল, “ঈমান থাকে এই স্থানে ।' “এই স্থানে" শব্দটি উচ্চারণ করিবার কালে সে নিজের জিহ্বার দিকে ইশারা করিল। 'আর নিফাক থাকে এই স্থানে ।' “এই স্থানে' শব্দটি উচ্চারণ করিবার কালে সে নিজের হৃৎপিন্ডের দিকে ইশারা করিল। লোকটি মাত্র কয়েক বার আল্লাহ্ তা'আলার নাম উচ্চারণ করিল । নবী করীম (সা) বলিলেন, “হে আল্লাহ্! তুমি তাহাকে এইরূপ একটি জিহবা দান করো-_যাহা তোমার নাম যিকির করে; আর তুমি তাহাকে এইরূপ একটি অন্তর দান করো-_ যাহা তোমার প্রতি কৃতজ্ঞ ও শোকর গোয়ার হয় । আর তুমি তাহার অন্তরে আমার প্রতি মহব্বত এবং আমাকে যে মহব্বত করে, তাহার প্রতি মহব্বত আনিয়া দাও। আর তুমি তাহার অন্তরকে কল্যাণের দিকে লইয়া যাও ।' ইহাতে লোকটা বলিল, হে আল্লাহ্র রাসূল! আমার কতগুলি মুনাফিক সঙ্গী ছিল। আমি তাহাদের নেতা ছিলাম । আমি কি তাহাদিগকে আপনার নিকট উপস্থিত করিব? নবী করীম (সা) জন্যে আল্লাহ্ তা'আলার নিকট ইস্তিগফার করিব। আর যদি কেহ নিফাককে
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।