Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 সূরা হুদ ২৬৯ ৭৪. অতঃপর যখন ইবরাহীমের ভীতি দূরীভূত হইল এবং তাহার নিকট সুসংবাদ আসিল তখন সে লুতের সম্প্রদায়ের সম্বন্ধে আমার সহিত বাদানুবাদ করিতে লাগিল । ৭৫. ইবরাহীম তো অবশ্যই সহনশীল, কোমল হৃদয় সতত আল্লাহ অভিমুখী । ৭৬. হে ইবরাহীম! ইহা হইতে বিরত হও, তোমার প্রতিপালকের বিধান আসিয়া পড়িয়াছে, উহাদিগের প্রতি তো আসিবে শাস্তি যাহা অনিবার্য । তাফসীর ঃ এই খানে আল্লাহ তা'আলা বলিতেছেন যে, ফিরিশতাদের আচরণ এবং লৃত (আ)-এর সম্প্রদায়কে ধ্বংস করার সংবাদ শুনিয়া হযরত ইবরাহীম আ)-এর মনে যে ভীতি সঞ্চার হইয়াছিল উহা দূরীভূত হওয়ার এবং সন্তান লাভের সুসংবাদ পাওয়ার পর তিনি ফিরিশতাদের সংগে বাদানুবাদ করিতে লাগিলেন। এই আয়াতের ব্যাখ্যায় সায়ীদ হইবনে জুবাইর (রা) বলেন, জিবরাইল (আ) ও তাহার সংগীরা আসিয়া ইবরাহীম (আ)-কে সংবাদ দিলেন যে আমরা এই গ্রামের অধিবাসীদিগকে ধ্বংস করিতে আসিয়াছি। শুনিয়া ইবরাহীম (আ) বলিলেন আপনারা কি এমন একট গ্রাম ধ্বংস করিতেন যাহাতে বাস করে আল্লাহর তিনশত ঈমানদার বান্দা। তাহারা বলিল না। ইবরাহীম (আ) বলিলেন আপনারা কি এমন একটি গ্রাম ংস করিয়া দিবেন যাহাতে দুই শত ঈমানদার বাস করে? তাহারা বলিল না। ইবরাহীম (আ) বলিলেন, আপনারা কি এমন একটি গ্রাম ধ্বংস করিয়া দিবেন যাহাতে চন্লিশজন ঈমানদার বাস করে। তাহারা বলিল না। ইবরাহীম (আ) বলিলেন ত্রিশজন হইলে । তাহারা বলিল না। এইভাবে তিনি পাচজন পর্যন্ত জিজ্ঞাসা করিলেন আর ফিরিশতারা না সূচক উত্তর প্রদান করে । অবশেষে ইবরাহীম (আ) বলিলেন আচ্ছা যে গ্রামে একজন ঈমানদার বাস করে আপনারা কি উহা ধ্বংস করিতে পারিবেন? তাহারা বলিল না। তখন ইবরাহীম আ) বলিলেন ৫২০4 (৫2 ৫! অর্থাৎ আপনারা যে গ্রাম ংস করিতে আসিয়াছেন সেখানে তো লুত নিজেই বাস করেন। ফিরিশতারা বলিল, - বড 82৩505৯2125 অর্থাৎ এখানে কাহারা বাস করে আমরা সে সম্পর্কে সম্যক অবগত । অবশ্যই আমরা তাহাকে এবং তাহার স্ত্রী ব্যতীত তাহার পরিবারের অন্য সকলকে বাচাইয়া রাখিব ।

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।