0০011191115 ২৫৪ তাফসীরে ইবনে কাছীর ১49 ৭ 065৫৩ 555559155 5951 ৮৯5০০ (9 দি 526605241805841,2 ৪৮. বলা হইল হে নৃহ! অবতরণ কর আমার দেয়া শান্তিসহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সংগে আছে তাহাদিগের প্রতি কল্যাণসহ । অপর সম্প্রদায়সমূহকে জীবন উপভোগ করিতে দিব পরে আমা হইতে মর্ম্ুদ শাস্তি উহাদিগকে স্পর্শ করিবে। | তাফসীর ঃ এইখানে বলা হইয়াছে যে, নৃহ (আ)-এর নৌকা জুদী পর্বতে স্থির হওয়ার পর আল্লাহ তা'আলা তাহার উপর তাহার সংগে যাহারা ছিল তাহাদের উপর এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ঈমানদারদের উপর শান্তি বর্ষণের ঘোষণা দিয়া তাহাকে নৌকা হইতে অবতরণ করিবার নির্দেশ প্রদান করেন। মুহাম্মদ ইবনে কা'ব (রা) বলেন এই সালামের মধ্যে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মুমিন নারী-পুরুষ অন্তর্ভুক্ত। অনুরূপভাবে পরবর্তী শাস্তির ঘোষণার মধ্যেও কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল কাফির নর-নারী অন্তর্ভুক্ত । মুহাম্মদ ইবনে ইসহাক (র) বলেন, আল্লাহ্ যখন প্লাবন বন্ধ করিতে চাহিলেন তখন পৃথিবীতে এক ধরনের বায়ু প্রেরণ করেন, ফলে পানি থামিয়া যায়, পৃথিবীর সমুদয় ' ফোয়ারা ও আকাশের দ্বার বন্ধ হইয়া যায় রাত্রিতে আর পাহাড়ের চূড়া দেখা যায় শাওয়াল মাসের পহেলা তারিখে । অতঃপর চল্লিশ দিন গত হইলে নূহ (আ) পানির অবস্থা পর্যবেক্ষণ করিবার জন্য একটি কাক প্রেরণ করেন। কিন্তু কাক আর ফিরিয়া আসে নাই । অতঃপর একটি পায়রাকে প্রেরণ করেন। পায়রা এই সংবাদ লইয়া আসে যে কোথাও পা রাখিবার জন্য এতটুকু জায়গাও পাওয়া যায় নাই। ইহার এক সপ্তাহ পর পায়রাটিকে আবার প্রেরণ করেন। পায়রা সন্ধা রেলায় একটি যয়তুনের পাতা মুখে করিয়া ফিরিয়া আসে । ইহাতে নূহ (আ) বুঝিতে পারিলেন যে, পৃথিবী হইতে বন্যার পানি কমিয়া গিয়াছে । এক সপ্তাহ পর পায়রাটিকে আবার প্রেরণ করা হইলে আর সে ফিরিয়া আসে নাই। ইহাতে তিনি বুঝিতে পারিলেন যে এইবার মাটি শুকাইয়া গিয়াছে । এইভাবে আল্লাহ প্রাবন শুরু করিবার প্রথম হইতে নুহ (আ) পায়রা প্রেরণের মাঝে এক বৎসর অতিবাহিত হইয়া দ্বিতীয় বৎসরের প্রথম মাসের প্রথম দিনে ভূপৃষ্ঠ শুকাইয়া যায় এবং নুহ (আ) নৌকার ঢাকনা উন্মুক্ত করেন আর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসের ছাব্বিশতম রাত্রিতে বলা হয় ঃ
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।