0০011191115 ২৫০ | তাফসীরে ইবনে কাছীর হইল । নৌকা জুদী পর্বতে স্থির হইল এবং বলা হইল, যালিম সম্প্রদায় ধ্বংস হউক । | তাফসীর ৪ এইখানে আন্মাহ তাআলা বলিতেছেন যে, নূহ (আ)-এর নৌকার যাত্রীদের ব্যতীত সকল দুনিয়াবাসী প্রাবনে ডুবিয়া ধ্বংস হইয়া যাওয়ার পর তিনি পৃথিবীকে তাহার পানি গ্রাস করিয়া নেওয়ার এবং আকাশকে বৃষ্টি বর্ষণ হইতে ক্ষান্ত হইবার নির্দেশ দেন। আল্লাহর নির্দেশমতে পানি কমিতে শুরু করে। এই ভাবেই কাফির বে-ঈমানদের ধ্বংস কার্য সমাপ্ত হয় আর যাত্রীদেরসহ নূহ (আ)-এর নৌকা জুদী পর্বতে স্থির হয়। মুজাহিদ (র) বলেন, জুদী জাহিরায়ে আরবের একটি পর্বতের নাম। কাতাদা রে) বলেন, নূহ আ) এর নৌকাটি এই পর্বতে এক মাস যাবত স্থির হইয়াছিল। অতঃপর যাত্রীরা নামিয়া যায়। ইহার পর শত শত বছর ধরিয়া আল্লাহ তা'আলা নৌকাটি নিদর্শন স্বরূপ অক্ষত রাখিয়া দেন। এই উম্মতের পূর্ব-পুরুষরাও নৌকাটি দেখিতে পাইয়াছিল। অথচ তাহার পরের কত নৌযান তৈরী করা হইল আর নিশ্চিহ্ন হইয়া গেল। যাহ্হাক (র) বলেন, জুদী মুসেলের একটি পর্বতের নাম । কারো কারো মতে তুর পাহাড়কেই জুদী বলা হয়। ইবনে আবু হাতিম (র).... নৃূবা ইবনে সালিম হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি যির ইবনে হুবায়শ (রা) কে একদিন বাইতুল্লাহর এক কোণে সালাত আদায় করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, আপনি জুম“আর দিন এইস্থানে এত বেশী সালাত আদায় করেন কেন? উত্তরে তিনি বলেন, আমি শুনিতে পাইয়াছি যে, হযরত নুহ আ)-এর নৌকা এই স্থান হইতে গিয়াই জুদী পাহাড়ে ঠেকিয়াছিল। আলী ইবনে আহমদ (র) ইকরিমা (র)-এর মাধ্যমে ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইবনে আব্বাস (রা) বলেন, নূহ (আ)-এর সঙ্গে নৌকায় তাহার পরিবারবর্গসহ সর্বমোট আশি জন লোক ছিল। ইহারা এক শত পধ্ঝশ দিন নৌকায় অবস্থান করেন, আল্নাহ তা"আলা প্রথমে এই নৌকাটি মক্কার দিকে পাঠাইয়া দিলে তথায় গিয়া চল্লিশ দিন পর্যন্ত বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরিতে থাকে । অতঃপর সেখান হইতে নৌকাটি জুদী পাহাড়ে অবস্থান নেয়। তখন নূহ (আ) কাককে যমীনের সংবাদ গ্রহণের জন্য প্রেরণ করেন। সে মৃত লাশের মাংস ভক্ষণ করার ফলে দেরী করিয়া বসে। এইজন্য তিনি কবুতরকে পাঠাইলেন। সে যায়তুন গাছের পাতা এবং পায়ে যমীনের কাদা মাটি লইয়া উপস্থিত হইল । ইহা নৃহ (আ) বুঝিতে পারিলেন যে পানি শুকাইয়া গিয়াছে । অতএব তিনি জুদী হইতে নীচে অবতরণ করেন এবং সেখানে একটি
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।