Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 05
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৪০ তাফসীরে ইবনে কাছীর 2) 2৩৮৩৪ 1৩০৮৩ 5১4৮ -$৩653) রা টি 3) ৮৫৮8৩ রিনি 1৮13 ৩১. আমি তোমাদিগকে বলি না আমার নিকট আল্লাহর ধন-ভান্ডার আছে, আর না আমি অদৃশ্য সম্বন্ধে অবগত এবং আমি ইহাও বলি না যে আমি ফিরিশতা । তোমাদিগের দৃষ্টিতে যারা হেয় তাহাদিগের সম্বন্ধে আমি বলি নাযে আল্লাহ তাহাদিগকে কখনই মঙ্গল দান করিবেন না। তাহাদিগের অন্তরে যাহা আছে তা আল্লাহ সম্যক অবগত । তাহা হইলে আমি অবশ্যই যালিমদিগের অন্তর্ভূক্ত হইব। তাফসীর ঃ এই আয়াতে বলা হইয়াছে যে, হযরত নূহ (আ) তাহার সম্প্রদায়কে দ্যর্থহীনভাবে জানাইয়া দিয়াছিলেন যে, তিনি আল্লাহর রাসূল। আল্লাহর নির্দেশে তাহার ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করাই তাহার কাজ। এই কাজের বিনিময়ে তিনি কাহারো নিকট কোন পারিশ্রমিক চান না বরং ছোট-বড় ধনী-গরীব ও উচু-নীচু নির্বিশেষে সকলের নিকটই দীনের দাও'আত প্রদান করেন । ফলে যে ইহা গ্রহণ করিল সে-ই মুক্তি পাইয়া গেল। তিনি আরো জানাইয়া দিয়াছেন যে আল্লাহর ধন-ভান্ডারে হস্তক্ষেপ করার তাহার কোন শক্তি নাই এবং অদৃশ্য সম্পর্কেও তিনি আবগত নহেন। তিনি ঠিক ততটুকুই জানেন আল্লাহ তাহাকে যতটুকু জানাইয়াছেন। আর তিনি _ ফিরিশতাও নহেন বরং একজন মানুষ ও আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল যাহাকে বিভিন্ন মুজিযা দ্বারা শক্তিশালী করা হইয়াছে। তিনি আরো ঘোষণা করেন যে আমি এই কথাও বলি না যে যাহাদেরকে তোমরা ইতর ও নীচ মনে কর ইহারা আল্লাহর নিকট কর্মফল পাইবে না তাহাদের মনে কি আছে তাহা আন্নাহ-ই ভালো জানেন। যদি উপরের ন্যায় ভিতরেও তাহারা ঈমানদার হইয়া থাকে তবে তাহারা উত্তম পুরস্কার লাভ করিবে । ঈমানদার হওয়ার পর যদি কেউ তাহাদের সামান্য ক্ষতি সাধন করার চেষ্টা করে তো সে অত্যাচারী বলিয়া বিবেচিত হইবে । 95 প্র, 41 ঠচ্ এ ৬১৪ রি (১) 5)

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।